John 16:15 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতার যা যা আছে, সকলই আমার; এজন্য বললাম, যা আমার, তিনি তা-ই নিয়ে তোমাদেরকে জানাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা কিছু পিতার অধিকারভুক্ত, তা আমারই। সেজন্যই আমি বলছি পবিত্র আত্মা আমার কাছ থেকে সেইসব গ্রহণ করে তোমাদের কাছে প্রকাশ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতার যাহা যাহা আছে, সকলই আমার; এই জন্য বলিলাম, যাহা আমার, তিনি তাহাই লইয়া থাকেন, ও তোমাদিগকে জানাইবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যা কিছু পিতার, তা আমার৷ এই কারণেই আমি বলেছি য়ে সত্যের আত্মা আমার নিকট থেকে সবই গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পিতার যা কিছু আছে সে সবই আমার; তা সত্বেও, আমি বলছি যে আত্মা আমার সব কিছুই নেবেন এবং তোমাদের কাছে তাদের ঘোষণা করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতার যাহা যাহা আছে, সকলই আমার; এই জন্য বলিলাম, যাহা আমার, তিনি তাহাই লইয়া থাকেন, ও তোমাদিগকে জানাইবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতার যা আছে তা সবই আমার। সেইজন্যই আমি বলেছি, আমি যা করি ও বলি তা-ই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতার সম্সত ঐশ্বর্যই আমার। সেইজন্যই আমি বললাম, আমার কাছ থেকেই সব কিছু নিয়ে তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা কিছু পিতার, তা আমার৷ এই কারণেই আমি বলেছি যে সত্যের আত্মা আমার নিকট থেকে সবই গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পিতার যা কিছু আছে সে সবই আমার; তা সত্বেও আমি বলছি যে, আত্মা আমার কাছে যা কিছু আছে, সে সব নিয়ে তোমাদের কাছে ঘোষণা করবেন।