John 16:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকে তোমাদেরকে সমাজ থেকে বের করে দেবে; এমন কি, সময় আসছে, যখন যে কেউ তোমাদেরকে হত্যা করে, সে মনে করবে, আমি আল্লাহ্‌র উদ্দেশে এবাদতরূপ কোরবানী করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওরা সমাজভবন থেকে তোমাদের বহিষ্কার করবে; এমনকি সময় আসছে, যখন তোমাদের যারা হত্যা করবে তারা ভাববে যে তারা ঈশ্বরের উদ্দেশে এক নৈবেদ্য উৎসর্গ করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকে তোমাদিগকে সমাজ হইতে বাহির করিয়া দিবে; এমন কি, সময় আসিতেছে, যখন যে কেহ তোমাদিগকে বধ করে, সে মনে করিবে, আমি ঈশ্বরের উদ্দেশে উপাসনা-বলি উৎসর্গ করিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা তোমাদের সমাজ-গৃহ থেকে বহিষ্কৃত করবে৷ বলতে কি এমন সময় আসছে, যখন তারা তোমাদের হত্যা করে মনে করবে য়ে তারা ঈশ্বরের সেবা করছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা তোমাদের সমাজগৃহ থেকে বের করে দেবে; সম্ভবত, সময় আসছে, যখন যে কেউ তোমাদের হত্যা করে তোমরা মনে করবে যে সে ঈশ্বরের জন্য ভালো কাজ করেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকে তোমাদিগকে সমাজ হইতে বাহির করিয়া দিবে; এমন কি, সময় আসিতেছে, যখন যে কেহ তোমাদিগকে বধ করে, সে মনে করিবে, আমি ঈশ্বরের উদ্দেশে উপাসনা-বলি উৎসর্গ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা সমাজ-ঘর থেকে তোমাদের বের করে দেবে; এমন কি, সময় আসছে যখন তোমাদের যারা মেরে ফেলবে তারা মনে করবে যে, তারা ঈশ্বরের সেবাই করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা মজলিস-খানা থেকে তোমাদের বের করে দেবে; এমন কি, সময় আসছে যখন তোমাদের যারা হত্যা করবে তারা মনে করবে যে, তারা আল্লাহ্‌র এবাদতই করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তোমাদের সমাজচ্যুত করবে। এমনও দিন আসবে যখন কেউ তোমাদের হত্যা করলে সে ভাববে যে সে ঈশ্বরের সেবা করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তোমাদের সমাজ-গৃহ থেকে বহিষ্কৃত করবে৷ বলতে কি এমন সময় আসছে, যখন তারা তোমাদের হত্যা করে মনে করবে যে তারা ঈশ্বরের সেবা করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমাদের সমাজঘর থেকে বের করে দেবে; সম্ভবত, দিন আসছে, যখন যে কেউ তোমাদের হত্যা করে তোমরা মনে করবে যে সে ঈশ্বরের জন্য সেবা কাজ করেছে।