John 16:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সাহাবীরা বললেন, দেখুন, এখন আপনি স্পষ্টভাবে বলছেন, কোন উপমার মধ্য দিয়ে কথা বলছেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর শিষ্যেরা তখন বললেন, “এখন আপনি রূপকের সাহায্য না নিয়েই স্পষ্টভাবে কথা বলছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার শিষ্যেরা বলিলেন, দেখুন, এখন আপনি স্পষ্টরূপে বলিতেছেন, কোন উপমা কথা বলিতেছেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর শিষ্যরা বললেন, ‘দেখুন, এখন আপনি স্পষ্টভাবে বলছেন, কোনরকম হেঁযালি করে বলছেন না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর শিষ্যরা বললেন, “দেখুন, এখন আপনি সোজা ভাবে কথা বলছেন, আপনি অস্পষ্ট ভাষায় কথা বলছেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার শিষ্যেরা বলিলেন, দেখুন, এখন আপনি স্পষ্টরূপে বলিতেছেন, কোন উপমা দ্বারা কথা বলিতেছেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁর শিষ্যেরা তাঁকে বললেন, “দেখুন, এখন তো আপনি খোলাখুলিভাবেই কথা বলছেন, উদাহরণের মধ্য দিয়ে বলছেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ঈসার সাহাবীরা তাঁকে বললেন, “দেখুন, এখন তো আপনি খোলাখুলিভাবেই কথা বলছেন, উদাহরণের মধ্য দিয়ে বলছেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর শিষ্যেরা তাঁকে বললেন, এবার আপনি রূপক দিয়ে না বলে সোজাসুজিই বলছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর শিষ্যরা বললেন, “দেখুন, এখন আপনি স্পষ্টভাবে বলছেন, কোনরকম হেঁযালি করে বলছেন না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর শিষ্যরা বললেন, দেখুন, এখন আপনি সোজা ভাবে কথা বলছেন, আপনি অস্পষ্ট ভাষায় কথা বলছেন না।