John 16:33 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ সব তোমাদেরকে বললাম, যেন তোমরা আমার মধ্যে শান্তি পাও। দুনিয়াতে তোমরা কষ্ট পাচ্ছ; কিন্তু সাহস কর, আমিই দুনিয়াকে জয় করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ; কিন্তু সাহস কর, আমিই জগৎকে জয় করিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও৷ জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও! আমিই জগতকে জয় করেছি!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমাদের এই সব বললাম, যেন তোমরা আমার শান্তিতে থাক। জগতে তোমরা কষ্ট ভোগ করছ, কিন্তু সাহস কর, আমি জগৎকে জয় করেছি।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ; কিন্তু সাহস কর, আমিই জগৎকে জয় করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সংগে যুক্ত আছ বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছ, কিন্তু সাহস হারায়ো না; আমিই জগৎকে জয় করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সংগে যুক্ত আছ বলে মনে শান্তি পাও। এই দুনিয়াতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছ, কিন্তু সাহস হারায়ো না; আমিই দুনিয়াকে জয় করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমারই মাঝে তোমরা শান্তিলাভ করবে, এইজন্যই এমন কথা আমি তোমাদের বললাম। জগত তোমাদের দুঃখ-যন্ত্রণা দেবে কিন্তু সাহস কর আমিই বিজয়ী, আমিই জয় করেছি এই জগতকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও৷ জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও! আমিই জগতকে জয় করেছি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের এই সব বললাম, “যেন তোমরা আমাতে শান্তিতে থাক। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহস কর, আমি জগতকে জয় করেছি।”