John 16:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি তোমাদেরকে এসব বললাম, যেন এই সকলের সময় যখন উপস্থিত হবে, তখন তোমরা স্মরণ করতে পার যে, আমি তোমাদেরকে এসব বলেছি। প্রথম থেকে এসব তোমাদেরকে বলি নি, কারণ আমি তোমাদের সঙ্গেই ছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা আমি তোমাদের এজন্য বললাম যে, সময় উপস্থিত হলে তোমরা মনে করতে পারো যে, আমি আগেই তোমাদের সতর্ক করেছিলাম। আমি প্রথমে তোমাদের একথা বলিনি, কারণ আমি এতদিন তোমাদের সঙ্গেই ছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, আমি তোমাদিগকে এ সকল কহিলাম, যেন এই সকলের সময় যখন উপস্থিত হইবে, তখন তোমরা স্মরণ করিতে পার যে, আমি তোমাদিগকে এই সকল বলিয়াছি। প্রথম হইতে এই সমস্ত তোমাদিগকে বলি নাই, কারণ আমি তোমাদের সঙ্গেই ছিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমি তোমাদের এসব কথা বললাম, য়েন এসব ঘটবার সময় আসলে তোমরা মনে করতে পার য়ে, আমি তোমাদের এসব বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছিলাম৷ ‘শুরুতেই আমি তোমাদের এসব কথা বলিনি, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে ছিলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের এই সব কথা বলেছি যে তাদের জন্য এই সব ঘটনা ঘটার সময় আসছে তোমরা তাদের মনে করাবে, তোমরা তাদের মনে করাবে এবং আমি তোমাদের তাদের বিষয় বলেছি। আমি প্রথম থেকে তোমাদের এই সব বিষয় বলি নি, কারণ আমি তোমাদের সঙ্গে ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, আমি তোমাদিগকে এই সকল কহিলাম, যেন এই সকলের সময় যখন উপস্থিত হইবে, তখন তোমরা স্মরণ করিতে পার যে, আমি তোমাদিগকে এই সকল বলিয়াছি। প্রথম হইতে এই সমস্ত তোমাদিগকে বলি নাই, কারণ আমি তোমাদের সঙ্গেই ছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের এই সব বললাম যেন সেই সময় আসলে পর তোমাদের মনে পড়ে যে, আমি তোমাদের এই কথা বলেছিলাম। “আমি প্রথম থেকে এই সব কথা তোমাদের বলি নি, কারণ আমি তোমাদের সংগে সংগেই ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের এই সব বললাম যেন সেই সময় আসলে পর তোমাদের মনে পড়ে যে, আমি তোমাদের এই কথা বলেছিলাম। “আমি প্রথম থেকে এই সব কথা তোমাদের বলি নি, কারণ আমি তোমাদের সংগে সংগেই ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এসব কথা আমি তোমাদের বললাম যাতে এইসব ঘটনা ঘটার সময়ে তোমরা স্মরণ কর আমার আজকের এই সতর্কবাণী। আগে এসব কথা তোমাদের আমি বলি নি কারণ তখন আমি তোমাদের সঙ্গে ছিলাম। এবার আমি তাঁর কাছে চলে যাচ্ছি যিনি আমায় পাঠিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি তোমাদের এসব কথা বললাম, যেন এসব ঘটবার সময় আসলে তোমরা মনে করতে পার যে, আমি তোমাদের এসব বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছিলাম৷ “শুরুতেই আমি তোমাদের এসব কথা বলিনি, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে ছিলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যখন দিন আসবে, যেন তাদের তোমরা মনে করতে পার যে, আমি তোমাদের এই সবের বিষয় বলেছি, সেই জন্য আমি তোমাদের এই সব কথা বলেছি। আমি প্রথম থেকে তোমাদের এই সব বিষয় বলিনি, কারণ আমি তোমাদের সঙ্গে ছিলাম।