John 16:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি এসে গুনাহ্র সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে, জগৎকে দোষী করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি এসে পাপ, ধার্মিকতা এবং বিচার সম্বন্ধে জগৎকে অভিযুক্ত করবেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্ম্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে, জগৎকে দোষী করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন সেই সাহায্যকারী আসবেন তখন তিনি পাপ, ন্যায়পরায়ণতা ও বিচার সম্পর্কে জগতের মানুষকে চেতনা দেবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন তিনি আসবেন, সাহায্যকারী জগতকে অপরাধী করবে পাপের বিষয়ে, ন্যায়পরায়নতা বিষয়ে এবং বিচারের বিষয়ে -
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে, জগৎকে দোষী করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি এসে পাপ সম্বন্ধে, ঈশ্বরের ইচ্ছামত চলা সম্বন্ধে এবং ঈশ্বরের বিচার সম্বন্ধে লোকদের চেতনা দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এসে গুনাহ্ সম্বন্ধে, আল্লাহ্র ইচ্ছামত চলা সম্বন্ধে এবং আল্লাহ্র বিচার সম্বন্ধে লোকদের চেতনা দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি এসে এ জগতের পাপ, ন্যায়, নিষ্ঠা এবং ঈশ্বরের বিচার সম্পর্কে যথার্থ জ্ঞান দান করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন সেই সাহায্যকারী আসবেন তখন তিনি পাপ, ন্যায়পরায়ণতা ও বিচার সম্পর্কে জগতের মানুষকে চেতনা দেবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তিনি আসবেন, সাহায্যকারী জগতকে অপরাধী করবে পাপের বিষয়ে, ন্যায়পরায়নতা বিষয়ে এবং বিচারের বিষয়ে,