John 17:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আর দুনিয়াতে নেই, কিন্তু এরা দুনিয়াতে রয়েছে এবং আমি তোমার কাছে আসছি। পবিত্র পিতা, তোমার নামে তাদেরকে রক্ষা কর, —যে নাম তুমি আমাকে দিয়েছ— যেন তারা এক হয়, যেমন আমরা এক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি জগতে আর থাকব না, কিন্তু ওরা এখনও জগতে আছে। আমি তোমার কাছে যাচ্ছি। পবিত্র পিতা, যে নাম তুমি আমাকে দিয়েছ, তোমার সেই নামের শক্তিতে তাদের রক্ষা করো। আমরা যেমন এক, তারাও যেন তেমনই এক হতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আর জগতে নাই, কিন্তু ইহারা জগতে রহিয়াছে, এবং আমি তোমার নিকটে আসিতেছি। পবিত্র পিতঃ, তোমার নামে তাহাদিগকে রক্ষা কর—যে নাম তুমি আমাকে দিয়াছ—যেন তাহারা এক হয়, যেমন আমরা এক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আমি আর এই জগতে থাকছি না, কিন্তু তারা এই জগতে থাকছে, আমি তোমারই কাছে যাচ্ছি৷ পবিত্র পিতা, য়ে নাম তুমি আমায় দিয়েছ, তোমার সেই নামের শক্তিতে তুমি তাদের রক্ষা কর৷ আমরা য়েমন এক, তেমনি তারা য়েন সকলে এক হতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি আর বেশিক্ষণ জগতে নেই, কিন্তু এই লোকেরা জগতে আছে এবং আমি তোমাদের কাছে আসছি। পবিত্র পিতা, তোমার নামে তাদের রক্ষা কর যা তুমি আমাকে দিয়েছ যেন তারা এক হয়, যেমন আমরা এক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আর জগতে নাই, কিন্তু ইহারা জগতে রহিয়াছে, এবং আমি তোমার নিকটে আসিতেছি। পবিত্র পিতঃ, তোমার নামে তাহাদিগকে রক্ষা কর যে নাম তুমি আমাকে দিয়াছ যেন তাহারা এক হয়, যেমন আমরা এক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আর এই জগতে নেই, কিন্তু তারা তো এই জগতে আছে; আর আমি তোমার কাছে আসছি। পবিত্র পিতা, তুমি আমাকে তোমার যে নাম দিয়েছ সেই নামের গুণে এদের রক্ষা কর, যেন আমরা যেমন এক, এরাও তেমনি এক হতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আর এই দুনিয়াতে নেই, কিন্তু তারা তো এই দুনিয়াতে আছে; আর আমি তোমার কাছে আসছি। পবিত্র পিতা, তুমি আমাকে তোমার যে নাম দিয়েছ সেই নামের গুণে এদের রক্ষা কর, যেন আমরা যেমন এক, এরাও তেমনি এক হতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ জগতে আমি আর থাকছি না, তোমার কাছে যাচ্ছি কিন্তু এরা এ জগতেই থাকছে। পবিত্রতম পিতা, যাদের তুমি আমার হাতে সমর্পণ করেছ, তোমার নামের মাহাত্ম্যেই তাদের রক্ষা কর যেন আমরা যেমন একাত্ম, তারাও তেমনি একাত্ম হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি আর এই জগতে থাকছি না, কিন্তু তারা এই জগতে থাকছে, আমি তোমারই কাছে যাচ্ছি৷ পবিত্র পিতা, যে নাম তুমি আমায় দিয়েছ, তোমার সেই নামের শক্তিতে তুমি তাদের রক্ষা কর৷ আমরা যেমন এক, তেমনি তারা যেন সকলে এক হতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আর বেশিক্ষণ জগতে নেই, কিন্তু এই লোকেরা জগতে আছে এবং আমি তোমাদের কাছে আসছি। পবিত্র পিতা, তোমার নামে তাদের রক্ষা কর যা তুমি আমাকে দিয়েছ যেন তারা এক হয়, যেমন আমরা এক।