John 17:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাঁকে মানুষের উপরে কর্তৃত্ব দিয়েছ, যেন, তুমি যে সমস্ত লোকদের তাঁর হাতে দিয়েছ, তিনি তাদেরকে অনন্ত জীবন দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সব মানুষের উপর তুমি তাঁকে কর্তৃত্ব দান করেছ, যেন তুমি তাঁর হাতে যাদের অর্পণ করেছ, তিনি তাদের অনন্ত জীবন দিতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন তুমি তাঁহাকে মর্ত্ত্যমাত্রের উপরে কর্ত্তৃত্ব দিয়াছ, যেন, তুমি যে সমস্ত তাঁহাকে দিয়াছ, তিনি তাহাদিগকে অনন্ত জীবন দেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সমস্ত মানুষের উপর পুত্রকে তুমি অধিকার দিয়েছ যাতে তিনি তাদের সকলকে অনন্ত জীবন দিতে পারেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেমন তুমি তাঁকে সব মানুষের উপরে অধিকার দিয়েছ যাদের তুমি তাঁকে দিয়েছ তিনি যেন তাঁদের অনন্ত জীবন দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন তুমি তাঁহাকে মর্ত্যমাত্রের উপরে কর্তৃত্ব দিয়াছ, যেন, তুমি যে সমস্ত তাঁহাকে দিয়াছ, তিনি তাহাদিগকে অনন্ত জীবন দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাঁকে সমস্ত মানুষের উপরে অধিকার দিয়েছ, যেন যাদের তুমি তাঁর হাতে দিয়েছ তাদের সবাইকে তিনি অনন্ত জীবন দিতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাঁকে সমস্ত মানুষের উপরে অধিকার দিয়েছ, যেন যাদের তুমি তাঁর হাতে দিয়েছ তাদের সবাইকে তিনি অনন্ত জীবন দিতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বমানবের উপরে আধিপত্য তুমি তাঁকে দিয়েছ। তাই যাদের তুমি তাঁর হাতে সমর্পণ করেছ, তাদের অনন্ত জীবন দান করার অধিকারও তাঁর আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত মানুষের উপর পুত্রকে তুমি অধিকার দিয়েছ যাতে তিনি তাদের সকলকে অনন্ত জীবন দিতে পারেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন তুমি তাঁকে সব মানুষের উপরে কর্তৃত্ব দিয়েছ, যাদেরকে তুমি তাঁকে দিয়েছ তিনি যেন তাদের অনন্ত জীবন দেন।