John 17:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি এদেরকে তোমার নাম জানিয়েছি ও জানাবো; যেন তুমি যে মহব্বতে আমাকে মহব্বত করেছ, তা তাদের মধ্যে থাকে এবং আমি তাদের মধ্যে থাকি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাকে আমি তাদের কাছে প্রকাশ করেছি এবং তা প্রকাশ করতেই থাকব, যেন আমার প্রতি তোমার যে প্রেম, তা তাদের মধ্যে থাকে এবং আমি স্বয়ং যেন তাদের মধ্যে থাকি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি ইহাদিগকে তোমার নাম জানাইয়াছি, ও জানাইব; যেন তুমি যে প্রেমে আমাকে প্রেম করিয়াছ, তাহা তাহাদিগেতে থাকে, এবং আমি তাহাদিগেতে থাকি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি কে আমি তাদের কাছে তা প্রকাশ করেছি, আর এরপরেও আমি তাদের কাছে তা করতেই থাকব৷ তাহলে তুমি আমায় য়েমন ভালবেসেছ, তারা একইভাবে অন্যদের ভালবাসবে আর আমি তাদের মধ্যেই থাকব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তাদের কাছে তোমার নাম জানিয়েছি এবং আমি ইহা জানাব যে তুমি যে প্রেমে আমাকে প্রেম করেছ, যা তাদের মধ্যে থাকে, আমি তাদের মধ্যে থাকি।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি ইহাদিগকে তোমার নাম জানাইয়াছি, ও জানাইব; যেন তুমি যে প্রেমে আমাকে প্রেম করিয়াছ, তাহা তাহাদের মধ্যে থাকে, এবং আমি তাহাদের মধ্যে থাকি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের কাছে তোমাকে প্রকাশ করেছি এবং আরও প্রকাশ করব, যেন তুমি আমাকে যেভাবে ভালবাস সেই রকম ভালবাসা তাদের অন্তরে থাকে, আর আমি যেন তাদের সংগে যুক্ত থাকি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের কাছে তোমাকে প্রকাশ করেছি এবং আরও প্রকাশ করব, যেন তুমি আমাকে যেভাবে মহব্বত কর সেই রকম মহব্বত তাদের দিলে থাকে, আর আমি যেন তাদের সংগে যুক্ত থাকি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার নামের মাহাত্ম্য আমি তাদের জ্ঞাত করেছি এবং জ্ঞাত করে যাব যেন আমার প্রতি তোমার যে প্রেম, সেই প্রেম সঞ্চারিত হয় তাদেরও অন্তরে, আর আমিও বিরাজ করি তাদের মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি কে আমি তাদের কাছে তা প্রকাশ করেছি, আর এরপরেও আমি তাদের কাছে তা করতেই থাকব৷ তাহলে তুমি আমায় যেমন ভালবেসেছ, তারা একইভাবে অন্যদের ভালবাসবে আর আমি তাদের মধ্যেই থাকব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের কাছে তোমার নাম প্রচার করেছি এবং আমি এটা জানাব যে তুমি যে প্রেমে আমাকে প্রেম করেছ, তা তাদের মধ্যে থাকে এবং আমি তাদের মধ্যে থাকি।