John 17:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এ-ই অনন্ত জীবন যে, তারা তোমাকে, একমাত্র সত্যময় আল্লাহ্‌কে এবং তুমি যাঁকে পাঠিয়েছ, তাঁকে, ঈসা মসীহ্‌কে, জানতে পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এই হল অনন্ত জীবন যে, তারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁকে পাঠিয়েছ, সেই যীশু খ্রীষ্টকে জানতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইহাই অনন্ত জীবন যে, তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে, জানিতে পায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই হল অনন্ত জীবন; তারা তোমাকে জানে য়ে তুমি একমাত্র সত্য ঈশ্বর ও তুমি য়াঁকে পাঠিয়েছ সেই যীশু খ্রীষ্টকে জানে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এটাই অনন্ত জীবন: যেন তারা তোমাকে জানতে পারে, একমাত্র সত্য ঈশ্বরকে এবং তুমি যাঁকে পাঠিয়েছ, যীশু খ্রীষ্টকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইহাই অনন্ত জীবন যে, তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে, জানিতে পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাকে, অর্থাৎ একমাত্র সত্য ঈশ্বরকে আর তুমি যাঁকে পাঠিয়েছ সেই যীশু খ্রীষ্টকে জানতে পারাই অনন্ত জীবন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাকে, অর্থাৎ একমাত্র সত্য আল্লাহ্‌কে আর তুমি যাঁকে পাঠিয়েছ সেই ঈসা মসীহ্‌কে জানতে পারাই অনন্ত জীবন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই যে একমাত্র সত্য ঈশ্বর এবং তুমিই যে যীশুখ্রীষ্টকে প্রেরণ করেছ-এই উপলব্ধির হল শাশ্বত জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই হল অনন্ত জীবন; তারা তোমাকে জানে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর ও তুমি যাঁকে পাঠিয়েছ সেই যীশু খ্রীষ্টকে জানে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এটাই অনন্ত জীবন: যেন তারা তোমাকে জানতে পারে, একমাত্র সত্য ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠিয়েছ, যীশু খ্রীষ্টকে।