John 18:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শিমোন পিতরের কাছে তলোয়ার থাকাতে তিনি তা খুলে মহা-ইমামের গোলামকে আঘাত করে তার ডান কান কেটে ফেললেন। সেই গোলামের নাম ছিল মল্ক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শিমোন পিতর তার তরোয়াল বের করে মহাযাজকের দাসকে আঘাত করলেন এবং তার ডানদিকের কান কেটে ফেললেন। সেই দাসের নাম ছিল মল্ক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শিমোন পিতরের নিকটে খড়্গ থাকাতে তিনি তাহা খুলিয়া মহাযাজকের দাসকে আঘাত করিয়া তাহার দক্ষিণ কর্ণ কাটিয়া ফেলিলেন। সেই দাসের নাম মল্ক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন শিমোন পিতরের কাছে একটা তরোয়াল থাকায় তিনি সেটা টেনে বের করে মহাযাজকের চাকরকে আঘাত করে তার ডান কান কেটে ফেললেন৷ সেই চাকরের নাম মল্ক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন শিমোন পিতর, যার একটা তরোয়াল ছিল, সেটা টানলেন এবং মহাপুরোহিতের দাসকে আঘাত করেছিলেন এবং তার ডান কান কেটে ফেললেন। সেই দাসের নাম ছিল মল্ক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শিমোন পিতরের নিকটে খড়্‌গ থাকাতে তিনি তাহা খুলিয়া মহাযাজকের দাসকে আঘাত করিয়া তাহার দক্ষিণ কর্ণ কাটিয়া ফেলিলেন। সেই দাসের নাম মল্ক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিমোন-পিতরের কাছে একটা ছোরা ছিল। পিতর সেই ছোরাটা বের করে তার আঘাতে মহাপুরোহিতের দাসের ডান কানটা কেটে ফেললেন। সেই দাসের নাম ছিল মল্ক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিমোন্তপিতরের কাছে একটা ছোরা ছিল। পিতর সেই ছোরাটা বের করে তার আঘাতে মহা-ইমামের গোলামের ডান কানটা কেটে ফেললেন। সেই গোলামের নাম ছিল মল্ক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমোন পিতরের কাছে ছিল একটি তরবারি। সেই তরবারি বের করে তিনি প্রধান পুরোহিতের ক্রীতদাস মল্কাসের কান কেটে ফেললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শিমোন পিতরের কাছে একটা তরোয়াল থাকায় তিনি সেটা টেনে বের করে মহাযাজকের চাকরকে আঘাত করে তার ডান কান কেটে ফেললেন৷ (সেই চাকরের নাম মল্ক৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শিমোন পিতর, যার একটা তরোয়াল ছিল, সেটা টানলেন এবং মহাযাজকদের দাসকে আঘাত করেছিলেন এবং তার ডান কান কেটে ফেললেন। সেই দাসের নাম ছিল মল্ক।