John 18:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঈসা পিতরকে বললেন, তলোয়ার খাপে রাখ; আমার পিতা আমাকে যে পানপাত্র দিয়েছেন তা থেকে কি আমি পান করবো না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু পিতরকে আদেশ দিলেন, “তোমার তরোয়াল কোষে রেখে দাও। পিতা আমাকে যে পানপাত্র দিয়েছেন, আমি কি তা থেকে পান করব না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশু পিতরকে কহিলেন, খড়্গ কোষে রাখ; আমার পিতা আমাকে যে পানপাত্র দিয়াছেন তাহাতে আমি কি পান করিব না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু পিতরকে বললেন, ‘তোমার তরোযাল খাপে ভরো, য়ে পানপাত্র পিতা আমায় দিয়েছেন, আমাকে তা পান করতেই হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু পিতরকে বললেন, “তরোয়ালটা খাপের মধ্যে রাখ। আমার পিতা আমাকে যে পেয়ালা দিয়েছেন, আমি কি এটাতে পান করব না?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশু পিতরকে কহিলেন, খড়্‌গ কোষে রাখ; আমার পিতা আমাকে যে পানপাত্র দিয়াছেন তাহাতে আমি কি পান করিব না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে যীশু পিতরকে বললেন, “তোমার ছোরা খাপে রাখ। পিতা আমাকে যে দুঃখের পেয়ালা দিয়েছেন তা কি আমি গ্রহণ করব না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে ঈসা পিতরকে বললেন, “তোমার ছোরা খাপে রাখ। পিতা আমাকে যে দুঃখের পেয়ালা দিয়েছেন তা কি আমি গ্রহণ করব না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু পিতরকে বললেন, কোষে রাখ তোমার তরবারি। এ পানপাত্র আমার পিতার দান, তা থেকে কি আমি পান করব না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু পিতরকে বললেন, “তোমার তরোযাল খাপে ভরো, যে পানপাত্র পিতা আমায় দিয়েছেন, আমাকে তা পান করতেই হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু পিতরকে বললেন, “তরোয়ালটা খাপের মধ্যে রাখ। আমার পিতা আমাকে যে দুঃখের পানপাত্র দিয়েছেন, আমি কি এটাতে পান করব না?”