John 18:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যে কাইয়াফা সেই বছর মহা-ইমাম ছিলেন, এই হানন তাঁর সম্পর্কে শ্বশুর ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথমে তারা তাঁকে হাননের কাছে নিয়ে এল। তিনি ছিলেন সেই বছরের মহাযাজক, কায়াফার শ্বশুর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং প্রথমে হাননের কাছে লইয়া গেল; কারণ যে কায়াফা সেই বৎসর মহাযাজক ছিলেন, ঐ হানন তাঁহার শ্বশুর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই বছর যিনি মহাযাজক ছিলেন৷ সেই কায়াফার শ্বশুর এই হানন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা প্রথমে তাঁকে হাননের কাছে নিয়ে গেল, কারণ তিনি কায়াফার শ্বশুর ছিলেন, যিনি ওই বছরে মহাপুরোহিত ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যে কায়াফা সেই বৎসর মহাযাজক ছিলেন, ঐ হানন তাঁহার শ্বশুর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমে তারা যীশুকে হাননের কাছে নিয়ে গেল, কারণ যে কাইয়াফা সেই বছরের মহাপুরোহিত ছিলেন হানন ছিলেন তাঁর শ্বশুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথমে তারা ঈসাকে হাননের কাছে নিয়ে গেল, কারণ যে কাইয়াফা সেই বছরের মহা-ইমাম ছিলেন হানন ছিলেন তাঁর শ্বশুর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথমে তারা যীশুকে নিয়ে গেল হাননের কাছে। কারণ হানন ছিলেন সেই বছরের জন্য নিযুক্ত প্রধান পুরোহিত কায়াফার শ্বশুর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই বছর যিনি মহাযাজক ছিলেন সেই কায়াফার শ্বশুর এই হানন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা প্রথমে তাঁকে হাননের কাছে নিয়ে গেল, কারণ তিনি কায়াফার শ্বশুর ছিলেন, যিনি ওই বছরে মহাযাজক ছিলেন।