John 18:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিমোন পিতর দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন। তখন লোকেরা তাঁকে বললো, তুমিও কি ওর সাহাবীদের এক জন? তিনি অস্বীকার করলেন, বললেন, আমি নই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিমোন পিতর যখন দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন, একজন তাঁকে জিজ্ঞাসা করল, “তুমিও কি তাঁর শিষ্যদের একজন নও?” তিনি অস্বীকার করলেন, বললেন, “আমি নই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিমোন পিতর দাঁড়াইয়া আগুন পোহাইতেছিলেন। তখন লোকেরা তাঁহাকে কহিল, তুমিও কি উহার শিষ্যদের এক জন? তিনি অস্বীকার করিলেন, বলিলেন, আমি নই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এদিকে শিমোন পিতর সেখানে দাঁড়িয়ে আগুন পোযাচ্ছিলেন, লোকেরা তাঁকে জিজ্ঞেস করল, ‘তুমিও কি ওর শিষ্যদের মধ্যে একজন?’ কিন্তু তিনি একথা অস্বীকার করে বললেন, ‘না, আমি নই৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন শিমোন পিতর দাঁড়িয়ে ছিলেন এবং নিজেকে গরম করছিলেন। তখন লোকেরা তাঁকে বলল, “তুমিও কি তাঁর শিষ্যদের মধ্যে এক জন নও?” তিনি ইহা অস্বীকার করলেন এবং বললেন, “আমি হই না।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিমোন পিতর দাঁড়াইয়া আগুন পোহাইতেছিলেন। তখন লোকেরা তাঁহাকে কহিল, তুমিও কি উহার শিষ্যদের একজন? তিনি অস্বীকার করিলেন, বলিলেন, আমি নই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন শিমোন-পিতর দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন তখন লোকেরা তাঁকে বলল, “তুমিও কি ওর শিষ্যদের মধ্যে একজন?” পিতর অস্বীকার করে বললেন, “না, আমি নই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন শিমোন্তপিতর দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন তখন লোকেরা তাঁকে বলল, “তুমিও কি ওর সাহাবীদের মধ্যে একজন?” পিতর অস্বীকার করে বললেন, “না, আমি নই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর তখনও দাঁড়িয়ে আগুন পোয়াচ্ছিলেন। সেখানকার লোকেরা তাঁকে বলল, তুমিও তো ওর একজন শিষ্য, তাই নয় কি? কিন্তু পিতর অস্বীকার করলেন, বললেন, না, না আমি নই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদিকে শিমোন পিতর সেখানে দাঁড়িয়ে আগুন পোয়াচ্ছিলেন, লোকেরা তাঁকে জিজ্ঞেস করল, “তুমিও কি ওঁর শিষ্যদের মধ্যে একজন?” কিন্তু তিনি একথা অস্বীকার করে বললেন, “না, আমি নই৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন শিমোন পিতর দাঁড়িয়ে ছিলেন এবং নিজেকে গরম করছিলেন। তখন লোকেরা তাঁকে বলল, “তুমিও কি তাঁর শিষ্যদের মধ্যে একজন নও?” তিনি এটা অস্বীকার করলেন এবং বললেন, “আমি হই না।”