John 18:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মহা-ইমামের এক গোলাম, পিতর যার কান কেটে ফেলেছিলেন, তার এক জন আত্মীয় বললো, আমি কি বাগানে ওর সঙ্গে তোমাকে দেখি নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহাযাজকের দাসেদের মধ্যে একজন, পিতর যার কান কেটে দিয়েছিলেন, তার এক আত্মীয় দৃঢ়তার সঙ্গে বলল, “আমি কি বাগানে তোমাকে তাঁর সঙ্গে দেখিনি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মহাযাজকের এক দাস, পিতর যাহার কাণ কাটিয়া ফেলিয়াছিলেন, তাহার এক জন কুটুম্ব কহিল, আমি কি উদ্যানে উহার সঙ্গে তোমাকে দেখি নাই?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মহাযাজকের একজন চাকর, পিতর যার কান কেটে ফেলেছিলেন তার এক আত্মীয় বলল, ‘আমি ওর সঙ্গে তোমাকে সেই বাগানের মধ্যে দেখেছি, ঠিক বলেছি না?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মহাপুরোহিতের একজন দাস পিতর যে মানুষটির কান কেটে ফেলেছিলেন তার এক জন আত্মীয়, বলল, “আমি কি বাগানে তাঁর সঙ্গে তোমাকে দেখি নি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মহাযাজকের এক দাস, পিতর যাহার কান কাটিয়া ফেলিয়াছিলেন, তাহার একজন কুটুম্ব কহিল, আমি কি উদ্যানে উহার সঙ্গে তোমাকে দেখি নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতর যার কান কেটে ফেলেছিলেন তার এক আত্মীয় মহাপুরোহিতের দাস ছিল। সে বলল, “আমি কি তোমাকে বাগানে তার সংগে দেখি নি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতর যার কান কেটে ফেলেছিলেন তার এক আত্মীয় মহা-ইমামের গোলাম ছিল। সে বলল, “আমি কি তোমাকে বাগানে তার সংগে দেখি নি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রধান পুরোহিতের ক্রীতদাসের মধ্যে একজন ছিল সেই লোকটার আত্মীয়, যার কান পিতর কেটে দিয়েছিলেন, সে জোর করে বলল, বলছ কি? তোমাকে আমি বাগানে ওর সঙ্গে দেখি নি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহাযাজকের একজন চাকর, পিতর যার কান কেটে ফেলেছিলেন তার এক আত্মীয় বলল, “আমি ওর সঙ্গে তোমাকে সেই বাগানের মধ্যে দেখেছি, ঠিক বলেছি না?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহাযাজকের একজন দাস পিতর যে মানুষটির কান কেটে ফেলেছিলেন তার একজন আত্মীয়, বলল, “আমি কি বাগানে তাঁর সঙ্গে তোমাকে দেখিনি?”