John 18:33 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পীলাত আবার রাজপ্রাসাদে প্রবেশ করলেন এবং ঈসাকে ডেকে তাঁকে বললেন, তুমিই কি ইহুদীদের বাদশাহ্?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পীলাত তখন প্রাসাদের অভ্যন্তরে ফিরে গিয়ে যীশুকে ডেকে পাঠালেন এবং তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমিই কি ইহুদিদের রাজা?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পীলাত আবার রাজবাটীতে প্রবেশ করিলেন, এবং যীশুকে ডাকিয়া তাঁহাকে বলিলেন, তুমিই কি যিহূদীদের রাজা?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পীলাত আবার প্রাসাদের মধ্যে গিয়ে যীশুকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি ইহুদীদের রাজা?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর পীলাত আবার রাজবাড়িতে ঢুকেছিলেন এবং যীশুকে ডেকেছিলেন; তিনি তাঁকে বললেন, “তুমি কি যিহূদীদের রাজা?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পীলাত আবার রাজবাটীতে প্রবেশ করিলেন, এবং যীশুকে ডাকিয়া তাঁহাকে বলিলেন, তুমিই কি যিহূদীদের রাজা?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পীলাত আবার বাড়ীর মধ্যে ঢুকলেন এবং যীশুকে ডেকে বললেন, “তুমিই কি যিহূদীদের রাজা?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পীলাত আবার বাড়ীর মধ্যে ঢুকলেন এবং ঈসাকে ডেকে বললেন, “তুমিই কি ইহুদীদের বাদশাহ্?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পীলাত তখন প্রাসাদের মধ্যে ফিরে গিয়ে যীশুকে ডাকিয়ে আনলেন। তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদীদের রাজা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পীলাত আবার প্রাসাদের মধ্যে গিয়ে যীশুকে জিজ্ঞেস করলেন, “তুমি কি ইহুদীদের রাজা?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর পীলাত আবার রাজবাড়িতে ঢুকেছিলেন এবং যীশুকে ডেকেছিলেন; তিনি তাঁকে বললেন, “তুমি কি ইহূদিদের রাজা?”