John 18:37 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পীলাত তাঁকে বললেন, তবে তুমি কি বাদশাহ্‌? জবাবে ঈসা বললেন, তুমিই বলছো যে, আমি বাদশাহ্‌। আমি এজন্যই জন্মগ্রহণ করেছি ও এজন্য দুনিয়াতে এসেছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই। যে কেউ সত্যের, সে আমার কথা শোনে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পীলাত বললেন, “তাহলে, তুমি তো একজন রাজাই!” যীশু উত্তর দিলেন, “তুমি সংগত কথাই বলছ যে, আমি একজন রাজা। প্রকৃতপক্ষে, এজন্যই আমি জন্মগ্রহণ করেছি, আর এই কারণেই, সত্যের পক্ষে সাক্ষ্য দিতে আমি জগতে এসেছি। যে সত্যের পক্ষে, সে আমার কথা শোনে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পীলাত তাঁহাকে বলিলেন, তবে তুমি কি রাজা? যীশু উত্তর করিলেন, তুমিই বলিতেছ যে আমি রাজা। আমি এই জন্যই জন্মগ্রহণ করিয়াছি ও এই জন্য জগতে আসিয়াছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই। যে কেহ সত্যের, সে আমার রব শুনে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পীলাত তাঁকে বললেন, ‘তাহলে তুমি একজন রাজা?’ যীশু এর উত্তরে বললেন, ‘আপনি বলছেন য়ে আমি রাজা৷ আমি এই জন্যই জন্মেছিলাম, আর এই উদ্দেশ্যেই আমি জগতে এসেছি, য়েন সত্যের পক্ষে সাক্ষ্য দিই৷ য়ে কেউ সত্যের পক্ষে আছে, সে আমার কথা শোনে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর পীলাত তাঁকে বললেন, “তুমি কি একজন রাজা?” যীশু উত্তর করেছিলেন, “আপনি বলছেন যে আমি একজন রাজা। আমি এই উদ্দেশ্যেই জন্মগ্রহণ করেছি এবং এই উদ্দেশ্যেই জগতে এসেছি যে আমি সত্যের সাক্ষ্য বহন করব। প্রত্যেকে যারা সত্যে বাস করতে চায় তারা আমার কথা শোনে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পীলাত তাঁহাকে বলিলেন, তবে তুমি কি রাজা? যীশু উত্তর করিলেন, তুমিই বলিতেছ যে আমি রাজা। আমি এই জন্যই জন্মগ্রহণ করিয়াছি ও এই জন্য জগতে আসিয়াছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই। যে কেহ সত্যের, সে আমার রব শুনে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পীলাত যীশুকে বললেন, “তাহলে তুমি কি রাজা?” যীশু বললেন, “আপনি ঠিকই বলেছেন যে, আমি রাজা। সত্যের পক্ষে সাক্ষ্য দেবার জন্য আমি জন্মেছি আর সেইজন্যই আমি জগতে এসেছি। যে কেউ সত্যের সে আমার কথা শোনে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পীলাত ঈসাকে বললেন, “তাহলে তুমি কি বাদশাহ্‌?” ঈসা বললেন, “আপনি ঠিকই বলেছেন যে, আমি বাদশাহ্‌। সত্যের পক্ষে সাক্ষ্য দেবার জন্য আমি জন্মেছি আর সেইজন্যই আমি দুনিয়াতে এসেছি। যে কেউ সত্যের সে আমার কথা শোনে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পীলাত তখন বললেন, তাহলে তুমিও একজন রাজা। যীশু বললেন, আপনিই বলছেন আমি রাজা। সত্যের পক্ষে সাক্ষ্যদান করতেই আমি জন্মেছি এবং এই উদ্দেশ্যেই জগতে আমার আগমন। সত্যাশ্রয়ী যারা, তারা আমার কথা শুনবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পীলাত তাঁকে বললেন, “তাহলে তুমি একজন রাজা?” যীশু এর উত্তরে বললেন, “আপনি বলছেন যে আমি রাজা৷ আমি এই জন্যই জন্মেছিলাম, আর এই উদ্দেশ্যেই আমি জগতে এসেছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই৷ যে কেউ সত্যের পক্ষে আছে, সে আমার কথা শোনে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)