John 18:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আবার তাদেরকে জিজ্ঞাসা করলেন, কার খোঁজ করছো? তারা বললো, নাসরতীয় ঈসার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের আবার জিজ্ঞাসা করলেন, “তোমরা কাকে চাও?” তারা বলল, “নাসরতের যীশুকে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাহাদিগকে আবার জিজ্ঞাসা করিলেন, কাহার অন্বেষণ করিতেছ? তাহারা বলিল, নাসরতীয় যীশুর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই আবার একবার তিনি তাদের জিজ্ঞেস করলেন, ‘তোমরা কাকে খুঁজছ?’ তারা বলল, ‘নাসরতীয় যীশুকে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপরে তিনি তাদের আবার জিজ্ঞাসা করলেন, “তোমরা কার খোঁজ করছ?” তারা আবার বলল, “নাসরতের যীশুর”।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাহাদিগকে আবার জিজ্ঞাসা করিলেন, কাহার অন্বেষণ করিতেছ? তাহারা বলিল, নাসরতীয় যীশুর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু আবার তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কাকে খুঁজছেন?” তারা বলল, “নাসরতের যীশুকে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা আবার তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কাকে খুঁজছেন?” তারা বলল, “নাসরতের ঈসাকে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু আবার তাদের জিজ্ঞাসা করলেন, কাকে খুঁজছ তোমরা? তারা বলল, নাসরতের যীশুকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আবার একবার তিনি তাদের জিজ্ঞেস করলেন, “তোমরা কাকে খুঁজছ?” তারা বলল, “নাসরতীয় যীশুকে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে তিনি তাদের আবার জিজ্ঞাসা করলেন, “তোমরা কার খোঁজ করছ?” তারা আবার বলল, “নাসরতের যীশুর।”