John 18:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তিনি এই যে কথা বলেছিলেন, তা পূর্ণ হয়, ‘তুমি আমাকে যেসব লোক দিয়েছ, আমি তাদের কাউকেও হারাই নি।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরকম ঘটল, যেন তিনি যে কথা বলেছিলেন, তা পূর্ণ হয়, “যাদের তুমি আমাকে দান করেছ, তাদের একজনকেও আমি হারাইনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তিনি এই যে কথা বলিয়াছিলেন, তাহা পূর্ণ হয়, ‘তুমি আমাকে যে সকল লোক দিয়াছ, আমি তাহাদের কাহাকেও হারাই নাই।’
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এটা ঘটল যাতে তাঁর আগের বক্তব্য যথার্থ প্রতিপন্ন হয়, ‘তুমি আমায় যাদের দিয়েছ তাদের কাউকে আমি হারাই নি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি এই কথা বলেছিলেন, যাতে কথা পূর্ণ হয়: “তুমি যাদের আমাকে দিয়েছিলে, আমি তাদের একজনকেও হারাই নি।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তিনি এই যে কথা বলিয়াছিলেন, তাহা পূর্ণ হয়, ‘তুমি আমাকে যে সকল লোক দিয়াছ, আমি তাহাদের কাহাকেও হারাই নাই।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা ঘটল যাতে যীশুর বলা এই কথাটা পূর্ণ হয়, “যাদের তুমি আমাকে দিয়েছ তাদের একজনকেও আমি হারাই নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা ঘটল যাতে ঈসার বলা এই কথাটা পূর্ণ হয়, “যাদের তুমি আমাকে দিয়েছ তাদের একজনকেও আমি হারাই নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘তুমি আমায় যাদের দিয়েছ একজনকেও আমি হারাই নি'- যীশু তাঁর প্রার্থনার এই বাণী পূর্ণ করার জন্যই একথা বলেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা ঘটল যাতে তাঁর আগের বক্তব্য যথার্থ প্রতিপন্ন হয়, “তুমি আমায় যাদের দিয়েছ তাদের কাউকে আমি হারাই নি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ঘটনা ঘটল যেন তিনি যে কথা বলেছিলেন সে কথা পূর্ণ হয়। তিনি বলেছিলেন, “তুমি যাদের আমাকে দিয়েছিলে, আমি তাদের একজনকেও হারাই নি।”