John 19:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা শুনে পীলাত ঈসাকে বাইরে আনলেন এবং শিলাস্তরণ নামক স্থানে বিচারাসনে বসলেন; সেই স্থানের ইবরানী নাম গব্বথা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা শুনে পীলাত যীশুকে বাইরে নিয়ে এলেন এবং পাষাণ-বেদি নামে পরিচিত এক স্থানে বিচারের আসনে বসলেন (অরামীয় ভাষায় স্থানটির নাম, গব্বথা)।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা শুনিয়া পীলাত যীশুকে বাহিরে আনিলেন, এবং শিলাস্তরণ নামক স্থানে বিচারাসনে বসিলেন; সেই স্থানের ইব্রীয় নাম গব্বথা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কথা শোনার পর পীলাত যীশুকে আবার বাইরে নিয়ে এলেন ও বিচারালয়ে বসলেন৷ এই বিচারাসন ছিল ‘পাথরে বাঁধানো’ নামে জায়গাতে৷ ইহুদীদের ভাষায় একে ‘গব্বথা’ বলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন পীলাত এই কথাগুলো শুনেছিলেন, তিনি যীশুকে বাইরে এনেছিলেন এবং পাথর দিয়ে বাঁধানো একটা জায়গায় বিচারের আসনে বসেছিলেন, ইব্রীয়তে, গব্বথা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা শুনিয়া পীলাত যীশুকে বাহিরে আনিলেন, এবং শিলাস্তরণ নামক স্থানে বিচারাসনে বসিলেন; সেই স্থানের ইব্রীয় নাম গব্বথা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে পীলাত যীশুকে বাইরে আনলেন এবং পাথরে বাঁধানো নামে একটা জায়গায় বিচারের আসনে বসলেন। ইব্রীয় ভাষায় সেই জায়গাটাকে গাব্বাথা বলা হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে পীলাত ঈসাকে বাইরে আনলেন এবং পাথরে বাঁধানো নামে একটা জায়গায় বিচারের আসনে বসলেন। হিব্রু ভাষায় সেই জায়গাটাকে গাব্বাথা বলা হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা শুনে পীলাত যীশুকে বাইরে নিয়ে এলেন এবং ‘শিলাস্তরণ'-নামে একটি স্থানে স্থাপিত বিচারাসনে এসে বসলেন। (হিব্রু ভাষায় এই স্থানটিকে বলে ‘গব্বথা')
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কথা শোনার পর পীলাত যীশুকে আবার বাইরে নিয়ে এলেন ও বিচারালয়ে বসলেন৷ এই বিচারাসন ছিল “পাথরে বাঁধানো” নামে জায়গাতে৷ (ইহুদীদের ভাষায় একে “গব্বথা” বলে৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন পীলাত এই কথাগুলো শুনেছিলেন, তিনি যীশুকে বাইরে এনেছিলেন এবং পাথর দিয়ে বাঁধানো একটা জায়গায় বিচারের আসনে বসেছিলেন, ইব্রীয়তে, গব্বথা।