John 19:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন ঈদুল ফেসাখের আয়োজন দিন; বেলা অনুমান ছয় ঘটিকা। পীলাত ইহুদীদেরকে বললেন, দেখ, তোমাদের বাদশাহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন ছিল নিস্তারপর্বের প্রস্তুতির দিন। তখন প্রায় দুপুর। “এই দেখো, তোমাদের রাজা,” পীলাত ইহুদিদের বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন নিস্তার-পর্ব্বের আয়োজন দিন; বেলা অনুমান ছয় ঘটিকা। পীলাত যিহূদিগণকে বলিলেন, দেখ, তোমাদের রাজা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই দিনটা ছিল নিস্তারপর্ব আযোজনের দিন৷ তখন প্রায় বেলা বারোটা, পীলাত ইহুদীদের বললেন, ‘এই দেখ, তোমাদের রাজা৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই দিনটি ছিল নিস্তার-পর্ব্বের আয়োজনের দিন, বেলা প্রায় ছয়টা। পীলাত যিহূদীদের বললেন, “দেখ, এখানে তোমাদের রাজা!”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন নিস্তারপর্বের আয়োজন দিন; বেলা অনুমান ছয় ঘটিকা। পীলাত যিহূদিগণকে বলিলেন, দেখ, তোমাদের রাজা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনটা ছিল উদ্ধার-পর্বের আয়োজনের দিন। তখন বেলা প্রায় দুপুর। পীলাত যিহূদী নেতাদের বললেন, “এই দেখ, তোমাদের রাজা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনটা ছিল উদ্ধার-ঈদের আয়োজনের দিন। তখন বেলা প্রায় দুপুর। পীলাত ইহুদী নেতাদের বললেন, “এই দেখ, তোমাদের বাদশাহ্।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রায় বেলা বারোটার। সেদিনটি ছিল তারণোৎসবের প্রস্তুতির দিন। পীলাত ইহুদীদের বললেন, এই দেখ তোমাদের রাজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিনটা ছিল নিস্তারপর্ব আয়োজনের দিন৷ তখন প্রায় বেলা বারোটা, পীলাত ইহুদীদের বললেন, “এই দেখ, তোমাদের রাজা৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই দিন টি ছিল নিস্তারপর্ব্বের আয়োজনের দিন, বেলা প্রায় বারোটা। পীলাত ইহুদীদের বললেন, “দেখ, এখানে তোমাদের রাজা!”