John 19:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি ঈসাকে তাদের হাতে তুলে দিলেন, যেন তাঁকে ক্রুশে দেওয়া হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশেষে পীলাত যীশুকে ক্রুশবিদ্ধ করার জন্য তাদের হাতে সমর্পণ করলেন। তখন সৈন্যরা যীশুর দায়িত্ব গ্রহণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি যীশুকে তাহাদের হস্তে সমর্পণ করিলেন, যেন তাঁহাকে ক্রুশে দেওয়া হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পীলাত যীশুকে ক্রুশে বিদ্ধ করে মারবার জন্য তাদের হাতে তুলে দিলেন৷ শেষ পর্যন্ত তারা যীশুকে হাতে পেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর পীলাত যীশুকে তাদের হাতে সমর্পণ করলেন যেন তাঁকে ক্রুশে দেওয়া হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি যীশুকে তাহাদের হস্তে সমর্পণ করিলেন, যেন তাঁহাকে ক্রুশে দেওয়া হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পীলাত যীশুকে ক্রুশে দেবার জন্য তাঁদের হাতে দিয়ে দিলেন। তখন সৈন্যেরা যীশুকে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পীলাত ঈসাকে ক্রুশের উপরে হত্যা করবার জন্য তাঁদের হাতে দিয়ে দিলেন। তখন সৈন্যেরা ঈসাকে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পীলাত তখন যীশুকে ক্রুশে বিদ্ধ করার জন্য তাদের হাতে সমর্পণ করলেন। ইহুদীরা যীশুকে নিয়ে চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পীলাত যীশুকে ক্রুশে বিদ্ধ করে মারবার জন্য তাদের হাতে তুলে দিলেন৷ শেষ পর্যন্ত তারা যীশুকে হাতে পেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর পীলাত যীশুকে তাদের হাতে সমর্পণ করলেন যেন তাঁকে ক্রুশে দেওয়া হয়।