John 19:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তারা পরস্পর বললো, এটি চিরব না, এসো, আমরা গুলিবাঁট করে দেখি, এটি কার হবে; যেন পাক-কিতাবের এই কালাম পূর্ণ হয়, “তারা নিজেদের মধ্যে আমার কাপড়গুলো ভাগ করলো, আর আমার কাপড়ের জন্য গুলিবাঁট করলো।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা পরস্পরকে বলল, “এটা আমরা ছিঁড়ব না, এসো, এটা কার ভাগে পড়ে, তা নির্ধারণ করার জন্য গুটিকাপাত করি।” শাস্ত্রের এই বাণী যেন পূর্ণ হয় তাঁর জন্য এ ঘটনা ঘটল: “আমার পোশাক তারা তাদের মধ্যে ভাগ করে নিল, আর আমার আচ্ছাদনের জন্য গুটিকাপাতের দান ফেলল।” সুতরাং, সৈন্যরা তাই করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তাহারা পরস্পর বলিল, ইহা চিরিব না, আইস, আমরা গুলিবাঁট করিয়া দেখি, ইহা কাহার হইবে; যেন শাস্ত্রের এই বচন পূর্ণ হয়, “তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র সকল বিভাগ করিল, আর আমার পরিচ্ছদের জন্য গুলিবাঁট করিল।” বাস্তবিক সেনারা তাহাই করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তারা নিজেদের মধ্যে বলাবলি করল, ‘এটাকে আর ছিঁড়ব না৷ আমরা বরং ঘুঁটি চেলে দেখি কে ওটা পায়৷’ শাস্ত্রের এই বাণী এইভাবে ফলে গেল: ‘তারা নিজেদের মধ্যে আমার পোশাক ভাগ করে নিল, আর আমার পোশাকের জন্য ঘুঁটি চালল৷’গীতসংহিতা 22:18 সৈনিকরা তাই করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর তারা একে অন্যকে বলল, “ইহা আমরা পৃথকভাবে ছিঁড়ব না, পরিবর্তে এস আমরা দূরে ছুঁড়ে দেখি, এটা কার হবে।” এই ঘটেছিল যেন শাস্ত্রের বাক্য পূর্ণ হয় বলে, “তারা নিজেদের মধ্যে আমার কাপড় ভাগ করেছিল এবং আমার কাপড়ের জন্য তারা কিছুটা ছুঁড়ল।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তাহারা পরস্পর বলিল, ইহা চিরিব না, আইস, আমরা গুলিবাঁট করিয়া দেখি, ইহা কাহার হইবে; যেন শাস্ত্রের এই বচন পূর্ণ হয়, “তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র সকল ভাগ করিল, আর আমার পরিচ্ছদের জন্য গুলিবাঁট করিল।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে সৈন্যেরা একে অন্যকে বলল, “এটা না ছিঁড়ে বরং গুলিবাঁট করে দেখি এটা কার হবে।” এটা ঘটেছিল যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়, তারা নিজেদের মধ্যে আমার কাপড়-চোপড় ভাগ করছে, আর আমার কাপড়ের জন্য তারা গুলিবাঁট করছে। আর সত্যিই সৈন্যেরা এই সব করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে সৈন্যেরা একে অন্যকে বলল, “এটা না ছিঁড়ে বরং গুলিবাঁট করে দেখি এটা কার হবে।” এটা ঘটেছিল যাতে পাক-কিতাবের এই কথা পূর্ণ হয়, তারা নিজেদের মধ্যে আমার কাপড়-চোপড় ভাগ করছে, আর আমার কাপড়ের জন্য তারা গুলিবাঁট করছে। আর সত্যিই সৈন্যেরা এই সব করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই সৈন্যেরা নিজেদের মধ্যে যুক্তি করে বলল, এটা আমরা ছিঁড়ব না, এস আমরা পাশার দান চেলে দেখি এটি কার ভাগে পড়ে এর দ্বারা শাস্ত্রের এই বাণী পূর্ণ হলঃ”নিজেদের মধ্যে ওরা আমার পোষাক ভাগ করে নিল,আমার পরিচ্ছজের জন্য সূর্তি করল”- সৈন্যেরা এই ভাবে ভাগবাঁটোয়ারা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তারা নিজেদের মধ্যে বলাবলি করল, “এটাকে আর ছিঁড়ব না৷ আমরা বরং ঘুঁটি চেলে দেখি কে ওটা পায়৷” শাস্ত্রের এই বাণী এইভাবে ফলে গেল: “তারা নিজেদের মধ্যে আমার পোশাক ভাগ করে নিল, আর আমার পোশাকের জন্য ঘুঁটি চালল৷” সৈনিকরা তাই করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তারা একে অন্যকে বলল, “এটা আমরা পৃথকভাবে ছিঁড়ব না, পরিবর্তে এস আমরা ভাগ্য পরীক্ষা করে দেখি, এটা কার হবে।” এই ঘটেছিল যেন শাস্ত্রের বাক্য পূর্ণ হয় বলে, “তারা নিজেদের মধ্যে আমার কাপড় ভাগ করেছিল এবং আমার কাপড়ের জন্য তারা ভাগ্য পরীক্ষা করেছিল।”