John 19:42 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ঐ দিন ইহুদীদের আয়োজন দিন বলে, তাঁরা সেই কবরের মধ্যে ঈসাকে রাখলেন, কেননা সেই কবর কাছেই ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন ছিল ইহুদিদের প্রস্তুতির দিন এবং সমাধিটি কাছেই ছিল বলে তারা সেখানেই যীশুর দেহ শুইয়ে রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব ঐ দিন যিহূদীদের আয়োজন-দিন বলিয়া, তাঁহারা সেই কবর মধ্যে যীশুকে রাখিলেন, কেননা সেই কবর নিকটেই ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কবরটি নিকটেই ছিল, যীশুর দেহ তাঁরা সেই কবরেব মধ্যে রাখলেন, কারণ ইহুদীদের বিশ্রামের দিনটি শুরু হতে চলেছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ইহা ছিল যিহূদীদের আয়োজনের দিন কারণ কবরটা খুব কাছে ছিল, তাঁরা ইহার মধ্যে যীশুকে রাখলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব ঐ দিন যিহূদীদের আয়োজন দিন বলিয়া, তাঁহারা সেই কবর মধ্যে যীশুকে রাখিলেন, কেননা সেই কবর নিকটেই ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনটা ছিল যিহূদীদের পর্বের আয়োজনের দিন, আর কবরটাও কাছে ছিল বলে তাঁরা যীশুকে সেই কবরেই রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনটা ছিল ইহুদীদের ঈদের আয়োজনের দিন, আর কবরটাও কাছে ছিল বলে তাঁরা ঈসাকে সেই কবরেই দাফন করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন তারণোৎসবের প্রস্তুতির দিন থাকায় তাঁরা কাছাকাছি ঐ কবরে যীশুর দেহ রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কবরটি নিকটেই ছিল, যীশুর দেহ তাঁরা সেই কবরেব মধ্যে রাখলেন, কারণ ইহুদীদের বিশ্রামের দিনটি শুরু হতে চলেছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এটা ছিল ইহুদীদের আয়োজনের দিন কারণ কবরটা খুব কাছে ছিল, তাঁরা এটার মধ্যে যীশুকে রাখলেন।