John 2:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বায়তুল-মোকাদ্দসের মধ্যে দেখলেন, লোকে গরু, ভেড়া ও কবুতর বিক্রি করছে এবং মুদ্রা ক্রয়-বিক্রয়কারীরা বসে আছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি দেখলেন মন্দির-প্রাঙ্গণে লোকেরা গবাদি পশু, মেষ ও পায়রা বিক্রি করছে আর অন্যেরা টেবিল সাজিয়ে মুদ্রা বিনিময় করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি ধর্ম্মধামের মধ্যে দেখিলেন, লোকে গো, মেষ ও কপোত বিক্রয় করিতেছে, এবং পোদ্দারেরা বসিয়া আছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি দেখলেন মন্দিরের মধ্যে লোকেরা গরু, ভেড়া ও পায়রা বিক্রি করছে; আর পোদ্দাররা বসে আছে, এরা লোকের টাকা নিয়ে বদল ও ব্যবসা করত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি উপাসনা ঘরের মধ্যে দেখলেন যে লোকে গরু, মেষ ও পায়রা বিক্রি করছে, এবং টাকা বদল করার লোকও বসে আছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি ধর্মধামের মধ্যে দেখিলেন, লোকে গরু, মেষ ও কপোত বিক্রয় করিতেছে, এবং পোদ্দারেরা বসিয়া আছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেখানে দেখলেন, লোকেরা উপাসনা-ঘরের মধ্যে গরু, ভেড়া আর কবুতর বিক্রি করছে এবং টাকা বদল করে দেবার লোকেরাও বসে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেখানে দেখলেন, লোকেরা বায়তুল-মোকাদ্দসের মধ্যে গরু, ভেড়া আর কবুতর বিক্রি করছে এবং টাকা বদল করে দেবার লোকেরাও বসে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরে গিয়ে তিনি দেখলেন, সেখানে গরু, ভেড়া, পায়রা বেচাকেনা চলছে, অন্যদিকে চলছে মহাজনদের কারবার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি দেখলেন মন্দিরের মধ্যে লোকেরা গরু, ভেড়া ও পায়রা বিক্রি করছে; আর পোদ্দাররা বসে আছে, এরা লোকের টাকা নিয়ে বদল ও ব্যবসা করত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি মন্দিরের মধ্যে দেখলেন যে লোকে গরু, মেষ ও পায়রা বিক্রি করছে এবং টাকা বদল করার লোকও বসে আছে;