John 2:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা কবুতর বিক্রি করছিল, তাদেরকে বললেন, এই স্থান থেকে এসব নিয়ে যাও; আমার পিতার গৃহকে ব্যবসার গৃহ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা পায়রা বিক্রি করছিল তাদের তিনি বললেন, “এখান থেকে এসব বের করে নিয়ে যাও! আমার পিতার গৃহকে ব্যবসার গৃহে পরিণত কোরো না!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা কপোত বিক্রয় করিতেছিল, তাহাদিগকে কহিলেন, এ স্থান হইতে এ সকল লইয়া যাও; আমার পিতার গৃহকে বাণিজ্যের গৃহ করিও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা পায়রা বিক্রি করছিল তাদের বললেন, ‘এখান থেকে এসব নিয়ে যাও! আমার পিতার এই গৃহকে বাজারে পরিণত কোরো না!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি পায়রা বিক্রেতাদের উদ্দেশ্যে বললেন, “এই জায়গা থেকে এই সব নিয়ে যাও; আমার পিতার বাড়িকে ব্যবসার ঘর করা বন্ধ করো।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা কপোত বিক্রয় করিতেছিল, তাহাদিগকে কহিলেন, এই স্থান হইতে এই সকল লইয়া যাও; আমার পিতার গৃহকে বাণিজ্যের গৃহ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা কবুতর বিক্রি করছিল যীশু তাদের বললেন, “এই জায়গা থেকে এই সব নিয়ে যাও। আমার পিতার ঘরকে ব্যবসার ঘর কোরো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা কবুতর বিক্রি করছিল ঈসা তাদের বললেন, “এই জায়গা থেকে এই সব নিয়ে যাও। আমার পিতার ঘরকে ব্যবসার ঘর কোরো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা পায়রা বিক্রী করছিল তাদের বললেন, এখান থেকে সরিয়ে নিয়ে যাও এগুলো। আমার পিতার গৃহকে ব্যবসাক্ষেত্রে পরিণত করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা পায়রা বিক্রি করছিল তাদের বললেন, “এখান থেকে এসব নিয়ে যাও! আমার পিতার এই গৃহকে বাজারে পরিণত কোরো না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি পায়রা বিক্রেতাদের উদ্দেশ্যে বললেন, “এই জায়গা থেকে এই সব নিয়ে যাও; আমার পিতার গৃহকে ব্যবসার জায়গা বানানো বন্ধ করো।”