John 2:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সাহাবীদের মনে পড়লো যে, লেখা আছে, “তোমার গৃহ-বিষয়ক গভীর আগ্রহ আমাকে গ্রাস করবে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর শিষ্যদের মনে পড়ল, শাস্ত্রে লেখা আছে, “তোমার গৃহের জন্য আবেগ আমাকে গ্রাস করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার শিষ্যগণের মনে পড়িল যে, লেখা আছে, “তোমার গৃহনিমিত্তক উদ্যোগ আমাকে গ্রাস করিবে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর শিষ্যদের মনে পড়ল শাস্ত্রে লেখা আছে:’তোমার গৃহের প্রতি আমার উত্সাহ আমাকে গ্রাস করবে৷’গীতসংহিতা 69:9
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর শিষ্যদের মনে পড়ল যে, পবিত্র শাস্ত্রে লেখা আছে, “তোমার ঘরের জন্য আমার একান্ত আশা আমাকে গ্রাস করবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার শিষ্যগণের মনে পড়িল যে, লেখা আছে, “তোমার গৃহনিমিত্তক উদ্যোগ আমাকে গ্রাস করিবে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে পবিত্র শাস্ত্রে লেখা এই কথাটা তাঁর শিষ্যদের মনে পড়ল: তোমার ঘরের জন্য আমার যে গভীর ভালবাসা, সেই ভালবাসাই আমার অন্তরকে জ্বালিয়ে তুলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে পাক-কিতাবে লেখা এই কথাটা তাঁর সাহাবীদের মনে পড়ল: তোমার ঘরের জন্য আমার যে গভীর ভালবাসা, সেই ভালবাসাই আমার দিলকে জ্বালিয়ে তুলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর শিষ্যদের মনে পড়ল শাস্ত্রের কথা, ‘তোমরা মন্দিরের পরিচর্যার আকুল আগ্রহ আমায় করেছে অস্থির।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর শিষ্যদের মনে পড়ল শাস্ত্রে লেখা আছে: “তোমার গৃহের প্রতি আমার উৎসাহ আমাকে গ্রাস করবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর শিষ্যদের মনে পড়ল যে, পবিত্র শাস্ত্রে লেখা আছে, “তোমার গৃহের উদ্যোগ আমাকে গ্রাস করবে।”