John 2:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে ঈসা তাঁদেরকে বললেন, তোমরা এই এবাদতখানা ভেঙ্গে ফেল, আমি তিন দিনের মধ্যেই তা উঠাবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যুত্তরে তিনি তাদের বললেন, “তোমরা এই মন্দির ধ্বংস করে ফেলো, আমি তিনদিনে আবার এটি গড়ে তুলব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙ্গিয়া ফেল, আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর উত্তরে যীশু তাদের বললেন, ‘তোমরা এই মন্দির ভেঙ্গে ফেল, আমি তিন দিনের মধ্যে একে আবার গড়ে তুলব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু উত্তর দিয়ে তাদেরকে বললেন, তোমরা এই মন্দির ভেঙ্গে ফেল, আমি তিন দিনের মধ্যে আবার সেটা উঠাব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙ্গিয়া ফেল, আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যীশু তাঁদের বললেন, “ঈশ্বরের ঘর আপনারা ভেংগে ফেলুন, তিন দিনের মধ্যে আবার আমি তা উঠাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ঈসা তাঁদের বললেন, “আল্লাহ্‌র ঘর আপনারা ভেংগে ফেলুন, তিন দিনের মধ্যে আবার আমি তা উঠাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁদের বললেন, ধ্বংস কর এই মন্দির, আমি তিনদিনে এটি আবার গড়ে তুলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে যীশু তাদের বললেন, “তোমরা এই মন্দির ভেঙ্গে ফেল, আমি তিন দিনের মধ্যে একে আবার গড়ে তুলব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু উত্তর দিয়ে তাদেরকে বললেন, তোমরা এই মন্দির ভেঙে ফেল, আমি তিন দিনের মধ্যে আবার সেটা ওঠাব।