John 2:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ঈদুল ফেসাখের সময়ে যখন জেরুশালেমে ছিলেন, তখন যেসব চিহ্ন-কাজ সাধন করলেন, তা দেখে অনেকে তাঁর নামে ঈমান আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিস্তারপর্বের উৎসবের সময় জেরুশালেমে থাকাকালীন তিনি যে সমস্ত চিহ্নকাজ করছিলেন, তা দেখে তারা তাঁর নামে বিশ্বাস করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি নিস্তারপর্ব্বের সময়ে যখন যিরূশালেমে ছিলেন, তখন যে সকল চিহ্ন-কার্য্য সাধন করিলেন, তাহা দেখিয়া অনেকে তাঁহার নামে বিশ্বাস করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নিস্তারপর্বের জন্য যীশু যখন জেরুশালেমে ছিলেন, তখন বহুলোক তাঁর ওপর বিশ্বাস করল, কারণ যীশু সেখানে য়েসব অলৌকিক চিহ্নকার্য় করছিলেন তা তারা দেখল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি যখন উদ্ধার পর্বের সময় যিরূশালেমে ছিলেন, তখন যে সব আশ্চর্য কাজ করেছিলেন, তা দেখে অনেকে তাঁর নামে বিশ্বাস করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি নিস্তারপর্বের সময়ে যখন যিরূশালেমে ছিলেন, তখন যে সকল চিহ্ন-কার্য সাধন করিলেন, তাহা দেখিয়া অনেকে তাঁহার নামে বিশ্বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উদ্ধার-পর্বের সময় যীশু যিরূশালেমে থেকে যে সব আশ্চর্য কাজ করছিলেন তা দেখে অনেকেই তাঁর উপর বিশ্বাস করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উদ্ধার-ঈদের সময় ঈসা জেরুজালেমে থেকে যে সব অলৌকিক কাজ করছিলেন তা দেখে অনেকেই তাঁর উপর ঈমান আনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারণোৎসবের সময় যীশু যখন জেরুশালেমে তখন তাঁর ঐশী শক্তির পরিচায়ক অনেক কাজ দেখে বহুজন তাঁকে বিশ্বাস করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিস্তারপর্বের জন্য যীশু যখন জেরুশালেমে ছিলেন, তখন বহুলোক তাঁর ওপর বিশ্বাস করল, কারণ যীশু সেখানে যেসব অলৌকিক চিহ্নকার্য করছিলেন তা তারা দেখল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যখন উদ্ধার পর্বের দিন যিরূশালেমে ছিলেন, তখন যে সব অলৌকিক কাজ করেছিলেন, তা দেখে অনেকে তাঁর নামে বিশ্বাস করল।