John 2:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে ইহুদীদের পাক-সাফের রীতি অনুসারে পাথরের ছয়টা জালা বসানো ছিল, তার এক একটাতে দুই তিন মণ করে পানি ধরতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাছেই জল রাখার জন্য ছয়টি পাথরের জালা ছিল। ইহুদিদের শুচিকরণ রীতি অনুযায়ী সেগুলিতে জল রাখা হত। প্রতিটি জালায় কুড়ি থেকে তিরিশ গ্যালন জল ধরত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেখানে যিহূদীদের শুচীকরণ রীতি অনুসারে পাথরের ছয়টা জালা বসান ছিল, তাহার এক একটাতে দুই তিন মণ করিয়া জল ধরিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদী ধর্মের রীতি অনুসারে আনুষ্ঠানিকভাবে হাত পা ধোযার জন্য সেই জায়গায় পাথরের ছটা জলের জালা বসানো ছিল৷ এই জালাগুলির প্রতিটিতে আশি থেকে একশ লিটার জল ধরত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেখানে যিহূদী ধর্মের নিয়ম অনুযায়ী শুচী করার জন্য পাথরের ছয়টি জালা বসান ছিল, তার এক একটিতে প্রায় তিন মণ করে জল ধরত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেখানে যিহূদীদের শুচিকরণ রীতি অনুসারে পাথরের ছয়টা জালা বসান ছিল, তাহার এক একটিতে দুই তিন মণ করিয়া জল ধরিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদী ধর্মের নিয়ম মত শুচি হবার জন্য সেই জায়গায় পাথরের ছয়টা জালা বসানো ছিল। সেগুলোর প্রত্যেকটাতে কমবেশ পঁয়তাল্লিশ লিটার করে জল ধরত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইহুদী শরীয়ত মত পাক-সাফ হবার জন্য সেই জায়গায় পাথরের ছয়টা জালা বসানো ছিল। সেগুলোর প্রত্যেকটাতে কমবেশ পঁয়তাল্লিশ লিটার করে পানি ধরত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাছেই ছিল জল রাখার জন্য পাথরের ছটা জালা। এক একটা জালায় প্রায় একশো লিটার জল ধরত। ইহুদীদের ধর্মীয় রীতি অনুযায়ী শুচিকরণের জল ঐগুলিতে রাখা হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদী ধর্মের রীতি অনুসারে আনুষ্ঠানিকভাবে হাত পা ধোয়ার জন্য সেই জায়গায় ছটা পাথরের জলের জালা বসানো ছিল৷ এই জালাগুলির প্রতিটিতে আশি থেকে একশ লিটার জল ধরত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে ইহূদি ধর্মের নিয়ম অনুযায়ী বিশুদ্ধ করার জন্য পাথরের ছয়টি জালা বসান ছিল, তার এক একটিতে প্রায় তিন মণ করে জল ধরত।