John 20:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখলেন, সাদা কাপড় পরা দু’জন ফেরেশতা ঈসার লাশ যে স্থানে রাখা হয়েছিল, এক জন তাঁর মাথার দিকে, অন্য জন পায়ের দিকে বসে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশুর দেহ যেখানে শোয়ানো ছিল, সেখানে তিনি সাদা পোশাক পরে দুজন স্বর্গদূতকে দেখতে পেলেন, একজন মাথার দিকে এবং অন্যজন পায়ের দিকে বসে আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখিলেন, শুক্ল বস্ত্র পরিহিত দুই জন স্বর্গ-দূত যীশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, এক জন তাহার শিয়রে, অন্য জন পায়ের দিকে বসিয়া আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর দেখলেন শুভ্র পোশাক পরে দুজন স্বর্গদূত যীশুর দেহ য়েখানে শোযানো ছিল সেখানে বসে আছেন৷ একজন তাঁর মাথার দিকে, আর একজন তাঁর পায়ের দিকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি দেখেছিলেন সাদা কাপড় পরে দুই জন স্বর্গ-দূত বসে আছেন, যেখানে যীশুর দেহ রাখা হয়েছিল, এক জন তার মাথার দিকে এবং অন্য জন পায়ের দিকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখিলেন, শুক্ল বস্ত্র পরিহিত দুই জন স্বর্গদূত যীশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, একজন তাঁহার শিয়রে, অন্য জন পায়ের দিকে বসিয়া আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশুর দেহ যেখানে শোওয়ানো ছিল সেখানে সাদা কাপড় পরা দু’জন স্বর্গদূত বসে আছেন-একজন মাথার দিকে আর অন্যজন পায়ের দিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসার লাশ যেখানে শোয়ানো ছিল সেখানে সাদা কাপড় পরা দু’জন ফেরেশতা বসে আছেন্ত একজন মাথার দিকে আর অন্যজন পায়ের দিকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুভ্রবসনশোভিত দুজন স্বর্গদূত বসে আছেন। যীশুর দেহ যেখানে ছিল সেখানে মাথার দিকে একজন, পায়ের দিকে অপর জন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর দেখলেন শুভ্র পোশাক পরে দুজন স্বর্গদূত যীশুর দেহ যেখানে শোয়ানো ছিল সেখানে বসে আছেন৷ একজন তাঁর মাথার দিকে, আর একজন তাঁর পায়ের দিকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দেখেছিলেন সাদা কাপড় পরে দুই জন স্বর্গদূত বসে আছেন, যেখানে যীশুর মৃতদেহ রাখা হয়েছিল, একজন তার মাথার দিকে এবং অন্যজন পায়ের দিকে।