John 20:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমিই তাঁকে নিয়ে যাব। ঈসা তাঁকে বললেন, মরিয়ম। তিনি ফিরে ইবরানী ভাষায় তাঁকে বললেন, রব্বূণি! এর অর্থ ‘হে গুরু’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাঁকে বললেন, “মরিয়ম!” তাঁর দিকে ঘুরে তিনি চিৎকার করে উঠলেন, “রব্বুনি!” (শব্দটি অরামীয়, যার অর্থ, “গুরুমহাশয়”)।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু তাঁহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া ইব্রীয় ভাষায় তাঁহাকে কহিলেন, রব্বূণি! ইহার অর্থ, হে গুরু।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাঁকে বললেন, ‘মরিয়ম৷’ তিনি ফিরে তাকালেন, আর তাঁকে ইহুদীদের ভাষায় বললেন, ‘রব্বি’ যার অর্থ ‘গুরু’৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তাঁকে বললেন, “মরিয়ম।” তিনি নিজে ঘুরলেন এবং ইব্রীয় ভাষায় তাঁকে বললেন, “রব্বূণি,” যাকে বলে “গুরু।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমিই তাঁহাকে লইয়া যাইব। যীশু তাঁহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া ইব্রীয় ভাষায় তাঁহাকে কহিলেন; রব্বূণি! ইহার অর্থ হে গুরু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁকে বললেন, “মরিয়ম।” তাতে মরিয়ম ফিরে দাঁড়িয়ে অরামীয় ভাষায় যীশুকে বললেন, “রব্বুনি।” রব্বুনি মানে গুরু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁকে বললেন, “মরিয়ম।” তাতে মরিয়ম ফিরে দাঁড়িয়ে আরামীয় ভাষায় ঈসাকে বললেন, “রব্বুনি।” রব্বুনি মানে ওস্তাদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁকে ডাকলেন, মরিয়ম! মরিয়ম চকিত হয়ে তাঁর দিকে ফিরে বলে উঠলেন, রব্বুণি! (হিব্রু ভাষায় এর অর্থ গুরুদেব)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাঁকে বললেন, “মরিয়ম৷” তিনি ফিরে তাকালেন, আর তাঁকে ইহুদীদের ভাষায় বললেন, “রব্বি” যার অর্থ “গুরু”৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তাঁকে বললেন, “মরিয়ম।” তিনি নিজে ঘুরলেন এবং ইব্রীয় ভাষায় তাঁকে বললেন, “রব্বূণি,” যাকে বলে “গুরু।”