John 20:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যাদের গুনাহ্‌ মাফ করবে, তাদের গুনাহ্‌ মাফ হবে; যাদের গুনাহ্‌ মাফ করবে না, তাদের গুনাহ্‌ মাফ হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যাদের পাপ ক্ষমা করবে, তাদের ক্ষমা হবে, যাদের ক্ষমা করবে না, তাদের ক্ষমা হবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যাহাদের পাপ মোচন করিবে, তাহাদের মোচিত হইল; যাহাদের পাপ রাখিবে, তাহাদের রাখা হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি তোমরা কোন লোকের পাপ ক্ষমা কর, তবে তাদের পাপ ক্ষমা পাবে, আর যদি কারো পাপ ক্ষমা না কর তার পাপের ক্ষমা হবে না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা যাদের পাপ ক্ষমা করবে, তাদের ক্ষমা করা হবে; তুমি যাদের পাপ রাখবে, তাদের রাখা হবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যাহাদের পাপ মোচন করিবে, তাহাদের মোচিত হইল; যাহাদের পাপ রাখিবে, তাহাদের রাখা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যদি কারও পাপ ক্ষমা কর তবে তার পাপ ক্ষমা করা হবে, আর যদি কারও পাপ ক্ষমা না কর তবে তার পাপ ক্ষমা করা হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যদি কারও গুনাহ্‌ মাফ কর তবে তার গুনাহ্‌ মাফ করা হবে, আর যদি কারও গুনাহ্‌ মাফ না কর তবে তার গুনাহ্‌ মাফ করা হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি কারও পাপ মার্জনা কর তাহলে তারা মার্জনা লাভ করবে। আর যদি কারও পাপ মার্জনা না কর তাহলে তা থেকে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা কোন লোকের পাপ ক্ষমা কর, তবে তাদের পাপ ক্ষমা পাবে, আর যদি কারো পাপ ক্ষমা না কর তার পাপের ক্ষমা হবে না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যাদের পাপ ক্ষমা করবে, তাদের ক্ষমা করা হবে; তুমি যাদের পাপ ক্ষমা করবে না, তাদের পাপ ক্ষমা করা হবে না।”