John 20:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা সাহাবীদের সাক্ষাতে আরও অনেক চিহ্ন-কাজ করেছিলেন; সেসব এই কিতাবে লেখা হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্নকাজ করেছিলেন, সে সমস্ত এই বইতে লিপিবদ্ধ হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্ন-কার্য্য করিয়াছিলেন; সে সকল এই পুস্তকে লেখা হয় নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাঁর শিষ্যদের সামনে আরো অনেক অলৌকিক চিহ্নকার্য় করেছিলেন, যা এই বইতে সব লেখা হয় নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু শিষ্যদের সামনে অনেক চিহ্ন-কাজ করেছিলেন, চিহ্ন যা এই বইতে লেখা হয় নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্ন-কার্য করিয়াছিলেন; সেই সকল এই পুস্তকে লেখা হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু শিষ্যদের সামনে চিহ্ন হিসাবে আরও অনেক আশ্চর্য কাজ করেছিলেন; সেগুলো এই বইয়ে লেখা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা সাহাবীদের সামনে চিহ্ন হিসাবে আরও অনেক অলৌকিক কাজ করেছিলেন; সেগুলো এই কিতাবে লেখা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিষ্যদের সামনে যীশু ঐশীশক্তির আরও অনেক নিদর্শন দেখালেন। সে সব এ গ্রন্থে লিপিবদ্ধ হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাঁর শিষ্যদের সামনে আরো অনেক অলৌকিক চিহ্নকার্য করেছিলেন, যা এই বইতে সব লেখা হয় নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু শিষ্যদের সামনে অনেক চিহ্ন-কাজ করেছিলেন, চিহ্ন যা এই বইতে লেখা হয়নি।