John 20:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং হেঁট হয়ে ভিতরে চেয়ে দেখলেন, কাপড়গুলো পড়ে রয়েছে, তবুও ভিতরে প্রবেশ করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি নত হয়ে ভিতরে পড়ে থাকা লিনেন কাপড়ের খণ্ডগুলি দেখতে পেলেন, কিন্তু ভিতরে প্রবেশ করলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং হেঁট হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন, কাপড়গুলি পড়িয়া রহিয়াছে, তথাপি ভিতরে প্রবেশ করিলেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি ঝুঁকে পড়ে দেখলেন, সেখানে সেই মসীনার কাপড়গুলি পড়ে আছে, তবু ভেতরে গেলেন না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি হেঁট হয়েছিলেন এবং ভিতরে তাকিয়েছিলেন; তিনি সেখানে লিনেন কাপড়গুলি পড়ে থাকতে দেখেছিলেন, কিন্তু তিনি ভেতরে গেলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং হেঁট হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন, কাপড়গুলি পড়িয়া রহিয়াছে, তথাপি ভিতরে প্রবেশ করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি নীচু হয়ে দেখলেন, যীশুর দেহে যে কাপড়গুলো জড়ানো হয়েছিল সেগুলো পড়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি নীচু হয়ে দেখলেন, ঈসার লাশে যে কাপড়গুলো জড়ানো হয়েছিল সেগুলো পড়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমাধির ভিতর ঝুঁকে দেখতে পেলেন, ক্ষৌমবস্ত্রের ফালিগুলো সেখানে পড়ে রয়েছে। তিনি কিন্তু তার ভিতরে গেলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি ঝুঁকে পড়ে দেখলেন, সেখানে সেই মসীনার কাপড়গুলি পড়ে আছে, তবু ভেতরে গেলেন না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি হেঁট হয়েছিলেন এবং ভিতরে তাকিয়ে ছিলেন; তিনি সেখানে লিনেন কাপড়গুলি পড়ে থাকতে দেখেছিলেন, কিন্তু তিনি ভেতরে গেলেন না।