John 20:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ এই পর্যন্ত তাঁরা পাক-কিতাবের এই কথা বুঝেন নি যে, মৃতদের মধ্যে থেকে তাঁকে উঠতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(তখনও তাঁরা শাস্ত্রের বাণী উপলব্ধি করতে পারেননি যে, যীশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে হবে।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ এ পর্য্যন্ত তাঁহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে, মৃতগণের মধ্য হইতে তাঁহাকে উঠিতে হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ শাস্ত্রে একথা বলা হয়েছে য়ে মৃতদের মধ্য থেকে তাঁকে অবশ্যই পুনরুত্থিত হতে হবে৷ সেটি তাঁরা তখনও বোঝেন নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ওই সময় পর্য্যন্ত তাঁরা শাস্ত্রের কথা বুঝতে পারেন নি যে মৃতদের মধ্য থেকে যীশুকে আবার উঠতে হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ এ পর্যন্ত তাঁহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে, মৃতগণের মধ্য হইতে তাঁহাকে উঠিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃত্যু থেকে যীশুর জীবিত হয়ে উঠবার যে দরকার আছে, পবিত্র শাস্ত্রের সেই কথা তাঁরা আগে বুঝতে পারেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃত্যু থেকে ঈসার জীবিত হয়ে উঠবার যে দরকার আছে, পাক-কিতাবের সেই কথা তাঁরা আগে বুঝতে পারেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ মৃত্যুলোক থেকে যীশু পুনরুত্থিত হবেন, শাস্ত্রের এই বাণীর প্রকৃত মর্ম তখনও পর্যন্ত তাঁরা বুঝতে পারেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(কারণ শাস্ত্রে একথা বলা হয়েছে যে মৃতদের মধ্য থেকে তাঁকে অবশ্যই পুনরুত্থিত হতে হবে৷ সেটি তাঁরা তখনও বোঝেন নি৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওই দিন পর্যন্ত তাঁরা শাস্ত্রের কথা বুঝতে পারেননি যে মৃতদের মধ্য থেকে যীশুকে আবার উঠতে হবে।