John 21:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর ঈসা টিবেরিয়াস-সমুদ্রের তীরে আবার সাহাবীদের কাছে নিজেকে প্রকাশ করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে, টাইবেরিয়াস সাগরের তীরে যীশু শিষ্যদের সামনে আবার আবির্ভূত হলেন। এভাবে তিনি নিজেকে প্রকাশ করছিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে যীশু তিবিরিয়া-সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন; আর তিনি এইরূপে আপনাকে প্রকাশ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর তিবিরিযাহ্রদের ধারে যীশু আবার তাঁর শিষ্যদের দেখা দিলেন৷ এইভাবে তিনি দেখা দিয়েছিলেন:
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এরপরে যীশু তিবিরিয়া সমুদ্রের তীরে শিষ্যদের কাছে আবার নিজেকে দেখালেন; তিনি এইভাবে নিজেকে দেখালেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে যীশু তিবিরিয়া-সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে তিবিরিয়া সাগরের পারে শিষ্যদের কাছে আবার যীশু দেখা দিলেন। ঘটনাটা এইভাবে ঘটেছিল:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে টিবেরিয়াস সাগরের পারে সাহাবীদের কাছে আবার ঈসা দেখা দিলেন। ঘটনাটা এইভাবে ঘটেছিল:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিবিরিয়া হ্রদের তীরে যীশু এরপর একদিন আবির্ভূত হলেন শিষ্যদের সামনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তিবিরিয়া হ্রদের ধারে যীশু আবার তাঁর শিষ্যদের দেখা দিলেন৷ এইভাবে তিনি দেখা দিয়েছিলেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পরে যীশু তিবিরিয়া সমুদ্রের তীরে শিষ্যদের কাছে আবার নিজেকে দেখালেন; তিনি এই ভাবে নিজেকে দেখালেন।