John 21:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিমোন পিতর উঠে জাল স্থলে টেনে তুললেন, তা এক শত তিপ্পান্নটা বড় মাছে পূর্ণ ছিল, আর এত মাছেও জাল ছিঁড়লো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিমোন পিতর নৌকায় উঠে জালটিকে টেনে তীরে নিয়ে এলেন। সেটি একশো তিপ্পান্নটি বড়ো মাছে ভর্তি ছিল, কিন্তু অত মাছেও জাল ছিঁড়ল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিমোন পিতর উঠিয়া জাল স্থলে টানিয়া তুলিলেন, তাহা এক শত তিপ্পান্নটা বড় মাছে পূর্ণ ছিল, আর এত মাছেও জাল ছিঁড়িল না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শিমোন পিতর উঠে নৌকায় গেলেন এবং জাল টেনে তীরে তুললেন, সেই জালে একশো তিপান্নটা বড় মাছ ছিল, আর এত মাছেতেও সেই জাল ছেঁড়েনি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শিমোন পিতর তারপর উঠল এবং জাল টেনে ডাঙায় তুলল, বড় মাছে ভর্তি, 153; সেখানে অনেক মাছ ছিল, জাল ছেঁড়ে নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিমোন পিতর উঠিয়া জাল স্থলে টানিয়া তুলিলেন, তাহা একশত তিপ্পান্নটা বড় মাছে পূর্ণ ছিল, আর এত মাছেও জাল ছিঁড়িল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিমোন-পিতর নৌকায় গিয়ে জালটা পারে টেনে আনলেন। একশো তিপ্পান্নটা বড় মাছে জালটা ভরা ছিল। যদিও এত মাছ ছিল তবুও জালটা ছিঁড়ল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিমোন্তপিতর নৌকায় গিয়ে জালটা পারে টেনে আনলেন। একশো তিপ্পান্নটা বড় মাছে জালটা ভরা ছিল। যদিও এত মাছ ছিল তবুও জালটা ছিঁড়ল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমোন পিতর নৌকায় গিয়ে মাছভর্তি জালটা তীরে টেনে আনলেন। তাতে সবশুদ্ধ একশো তিপান্নটা বড় মাছ ধরা পড়েছিল। এত মাছ থাকা সত্ত্বেও জালটা কিন্তু ছেঁড়ে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিমোন পিতর উঠে নৌকায় গেলেন এবং জাল টেনে তীরে তুললেন, সেই জালে একশো তিপান্নটা বড় মাছ ছিল, আর এত মাছেতেও সেই জাল ছেঁড়েনি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিমোন পিতর তারপর উঠল এবং জাল টেনে ডাঙায় তুলল, বড় মাছে ভর্তি, 153; সেখানে অনেক মাছ ছিল, জাল ছেঁড়ে নি।