John 21:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা আহার করলে পর ঈসা শিমোন পিতরকে বললেন, হে ইউহোন্নার পুত্র শিমোন, এদের চেয়ে তুমি কি আমাকে বেশি মহব্বত কর? তিনি বললেন, হ্যাঁ, প্রভু; আপনি জানেন, আমি আপনাকে ভালবাসি। তিনি তাঁকে বললেন, আমার মেষশাবকগুলোকে চরাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খাবার শেষে যীশু শিমোন পিতরকে বললেন, “যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে এদের চেয়েও বেশি প্রেম করো?” তিনি বললেন, “হ্যাঁ, প্রভু, আপনি জানেন, আমি আপনাকে ভালোবাসি।” যীশু তাঁকে বললেন, “আমার মেষশাবকদের চরাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা আহার করিলে পর যীশু শিমোন পিতরকে কহিলেন, হে যোহনের পুত্র শিমোন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম কর? তিনি কহিলেন, হাঁ, প্রভু; আপনি জানেন, আমি আপনাকে ভাল বাসি। তিনি তাঁহাকে কহিলেন, আমার মেষশাবকগণকে চরাও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা খাওযা শেষ করবার পর যীশু শিমোন পিতরকে বললেন, ‘য়োহনের ছেলে শিমোন, এই লোকদের চেয়ে তুমি কি আমায় বেশী ভালবাসো?’ পিতর তাঁকে বললেন, ‘হ্যাঁ, প্রভু, আপনি জানেন য়ে আমি আপনাকে ভালবাসি৷’ যীশু পিতরকে বললেন, ‘আমার মেষশাবকদের তত্ত্বাবধান কর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা সকালের খাবার খাওয়ার পর, যীশু শিমোন পিতরকে বললেন, যোহনের ছেলে শিমোন, তুমি কি আমাকে বেশী ভালোবাসো? পিতর তাঁকে বললেন, হ্যাঁ, প্রভু; আপনি জানেন যে আমি আপনাকে ভাল বাসি। যীশু তাঁকে বললেন, আমার মেষশাবককে খাওয়াও ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা আহার করিলে পর যীশু শিমোন পিতরকে কহিলেন, হে যোহনের পুত্র শিমোন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম কর? তিনি কহিলেন, হাঁ, প্রভু; আপনি জানেন, আমি আপনাকে ভালবাসি। তিনি তাঁহাকে কহিলেন, আমার মেষশাবকগণকে চরাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের খাওয়া শেষ হলে পর যীশু শিমোন-পিতরকে বললেন, “যোহনের ছেলে শিমোন, ওদের ভালবাসার চেয়ে কি তুমি আমাকে বেশী ভালবাস?” শিমোন-পিতর তাঁকে বললেন, “হ্যাঁ, প্রভু, আপনি জানেন আপনি আমার কত প্রিয়।” যীশু তাঁকে বললেন, “আমার শিশু-মেষগুলো চরাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের খাওয়া শেষ হলে পর ঈসা শিমোন্তপিতরকে বললেন, “ইউহোন্নার ছেলে শিমোন, ওদের মহব্বতের চেয়ে কি তুমি আমাকে বেশী মহব্বত কর?” শিমোন্তপিতর তাঁকে বললেন, “জ্বী, প্রভু, আপনি জানেন আপনি আমার কত প্রিয়।” ঈসা তাঁকে বললেন, “আমার শিশু-ভেড়াগুলো চরাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহারের পর যীশু শিমোন পিতরকে বললেন, যোহনের পুত্র শিমোন, তুমি কি এদের চেয়ে আমায় বেশি ভালবাস? তিনি বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন, আপনাকে আমি ভালবাসি। যীশু তাঁকে বললেন, তাহলে আমার মেষশাবকদের চরাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা খাওয়া শেষ করবার পর যীশু শিমোন পিতরকে বললেন, “যোহনের ছেলে শিমোন, এই লোকদের চেয়ে তুমি কি আমায় বেশী ভালবাসো?” পিতর তাঁকে বললেন, “হ্যাঁ, প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালবাসি৷” যীশু পিতরকে বললেন, “আমার মেষশাবকদের তত্ত্বাবধান কর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা সকালের খাবার খাওয়ার পর, যীশু শিমোন পিতরকে বললেন, যোহনের ছেলে শিমোন, তুমি কি আমাকে এগুলি থেকে বেশি ভালবাসো? পিতর তাঁকে বললেন, হ্যাঁ, প্রভু; আপনি জানেন যে আমি আপনাকে ভালবাসি। যীশু তাঁকে বললেন, আমার মেষশাবককে খাওয়াও।