John 21:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি দ্বিতীয়বার তাঁকে বললেন, হে ইউহোন্নার পুত্র শিমোন, তুমি কি আমাকে মহব্বত কর? তিনি বললেন, হ্যাঁ, প্রভু, আপনি জানেন, আমি আপনাকে ভালবাসি। তিনি তাঁকে বললেন, আমার মেষগুলোকে পালন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু দ্বিতীয়বার তাঁকে বললেন, “যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে প্রেম করো?” তিনি তাঁকে বললেন, “হ্যাঁ, প্রভু। আপনি জানেন যে, আমি আপনাকে ভালোবাসি।” যীশু তাঁকে বললেন, “আমার মেষদের যত্ন করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি দ্বিতীয় বার তাঁহাকে কহিলেন, হে যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে প্রেম কর? তিনি কহিলেন, হাঁ, প্রভু; আপনি জানেন, আমি আপনাকে ভাল বাসি। তিনি তাঁহাকে কহিলেন, আমার মেষগণকে পালন কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাঁকে দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ‘য়োহনের ছেলে শিমোন, তুমি কি আমায় ভালবাসো?’ পিতর তাঁকে বললেন, ‘হ্যাঁ, প্রভু, আপনি জানেন য়ে আমি আপনাকে ভালবাসি৷’ যীশু পিতরকে বললেন, ‘আমার মেষদের তত্ত্বাবধান কর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার তিনি দ্বিতীয় বার তাঁকে বললেন, যোহনের ছেলে শিমোন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর তাঁকে বললেন, “হ্যাঁ, প্রভু; আপনি জানেন যে আমি আপনাকে ভাল বাসি।” যীশু তাঁকে বললেন, আমার মেষদের পালন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি দ্বিতীয় বার তাঁহাকে কহিলেন, হে যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে প্রেম কর? তিনি কহিলেন, হাঁ, প্রভু; আপনি জানেন, আমি আপনাকে ভালবাসি। তিনি তাঁহাকে কহিলেন, আমার মেষগণকে পালন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু দ্বিতীয় বার তাঁকে বললেন, “যোহনের ছেলে শিমোন, তুমি কি আমাকে ভালবাস?” শিমোন-পিতর তাঁকে বললেন, “হ্যাঁ, প্রভু, আপনি তো জানেন আপনি আমার কত প্রিয়।” যীশু তাঁকে বললেন, “আমার মেষগুলো লালন-পালন কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা দ্বিতীয় বার তাঁকে বললেন, “ইউহোন্নার ছেলে শিমোন, তুমি কি আমাকে মহব্বত কর?” শিমোন্তপিতর তাঁকে বললেন, “জ্বী, প্রভু, আপনি তো জানেন আপনি আমার কত প্রিয়।” ঈসা তাঁকে বললেন, “আমার ভেড়াগুলো লালন-পালন কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসা করলেন, যোহনের পুত্র শিমোন, তুমি কি আমায় ভালবাস? তিনি তাঁকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন, আপনাকে আমি ভালবাসি। যীশু তাঁকে বললেন, তাহলে আমার মেষপালের তত্ত্বাবধান কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাঁকে দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, “যোহনের ছেলে শিমোন, তুমি কি আমায় ভালবাসো?” পিতর তাঁকে বললেন, “হ্যাঁ, প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালবাসি৷” যীশু পিতরকে বললেন, “আমার মেষদের তত্ত্বাবধান কর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার তিনি দ্বিতীয়বার তাঁকে বললেন, যোহনের ছেলে শিমোন, তুমি কি আমাকে ভালবাসো? পিতর তাঁকে বললেন, “হ্যাঁ, প্রভু; আপনি জানেন যে আমি আপনাকে ভালবাসি।” যীশু তাঁকে বললেন, আমার মেষদের পালন কর।