John 21:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তৃতীয়বার তাঁকে বললেন, হে ইউহোন্নার পুত্র শিমোন, তুমি কি আমকে ভালবাস? পিতর দুঃখিত হলেন যে, তিনি তৃতীয়বার তাঁকে বললেন, ‘তুমি কি আমাকে ভালবাস?’ আর তিনি তাঁকে বললেন, প্রভু, আপনি সকলই জানেন, আপনি জানেন যে, আমি আপনাকে ভালবাসি। ঈসা তাঁকে বললেন, আমার মেষগুলোকে চরাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তৃতীয়বার তিনি তাঁকে বললেন, “যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে প্রেম করো?” পিতর দুঃখিত হলেন, কারণ তৃতীয়বার যীশু তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি আমাকে প্রেম করো?” তখন তিনি তাঁকে বললেন, “প্রভু, আপনি সবই জানেন। আপনি জানেন, আমি আপনাকে ভালোবাসি।” যীশু বললেন, “আমার মেষদের চরাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তৃতীয় বার তাঁহাকে কহিলেন, হে যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে ভাল বাস? পিতর দুঃখিত হইলেন যে, তিনি তৃতীয় বার তাঁহাকে বলিলেন, ‘তুমি কি আমাকে ভাল বাস?’ আর তিনি তাঁহাকে কহিলেন, প্রভু, আপনি সকলই জানেন; আপনি জ্ঞাত আছেন যে, আমি আপনাকে ভাল বাসি। যীশু তাঁহাকে কহিলেন, আমার মেষগণকে চরাও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু পিতরকে তৃতীয়বার বললেন, ‘য়োহনের ছেলে শিমোন, তুমি কি আমায় ভালবাসো?’ একথা তিনবার শোনায় পিতর দুঃখ পেলেন৷ তাই তিনি যীশুকে বললেন, ‘প্রভু, আপনি সবই জানেন৷ আপনি জানেন য়ে আমি আপনাকে ভালবাসি৷’ যীশু তাঁকে বললেন, ‘আমার মেষদের তত্ত্বাবধান কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি তৃতীয় বার তাঁকে বললেন, যোহনের ছেলে শিমোন, তুমি কি আমাকে ভাল বাস? পিতর দুঃখিত হলেন কারণ, যীশু তাঁকে বলেছিলেন তৃতীয় বার, “তুমি কি আমাকে ভাল বাস?” তিনি তাঁকে বললেন, “প্রভু, আপনি সব কিছু জানেন; আপনি জানেন যে, আমি আপনাকে ভাল বাসি।” যীশু তাঁকে বললেন, “আমার মেষদের খাওয়াও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তৃতীয় বার তাঁহাকে কহিলেন, হে যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে ভালবাস? পিতর দুঃখিত হইলেন যে, তিনি তৃতীয় বার তাঁহাকে বলিলেন, ‘তুমি কি আমাকে ভালবাস?’ আর তিনি তাঁহাকে কহিলেন, প্রভু, আপনি সকলই জানেন; আপনি জ্ঞাত আছেন যে, আমি আপনাকে ভালবাসি। যীশু তাঁহাকে কহিলেন, আমার মেষগণকে চরাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি তৃতীয়বার শিমোন-পিতরকে বললেন, “যোহনের ছেলে শিমোন, সত্যিই কি আমি তোমার প্রিয়?” পিতর এবার দুঃখিত হলেন, কারণ যীশু এই তৃতীয় বার তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমি কি সত্যিই তোমার প্রিয়?” এইজন্য পিতর যীশুকে বললেন, “প্রভু, আপনি সব কিছুই জানেন; আপনি তো জানেন যে, আপনি আমার খুবই প্রিয়।” যীশু তাঁকে বললেন, “আমার মেষগুলো চরাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি তৃতীয়বার শিমোন্তপিতরকে বললেন, “ইউহোন্নার ছেলে শিমোন, সত্যিই কি আমি তোমার প্রিয়?” পিতর এবার দুঃখিত হলেন, কারণ ঈসা এই তৃতীয় বার তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমি কি সত্যিই তোমার প্রিয়?” এইজন্য পিতর ঈসাকে বললেন, “প্রভু, আপনি সব কিছুই জানেন; আপনি তো জানেন যে, আপনি আমার খুবই প্রিয়।” ঈসা তাঁকে বললেন, “আমার ভেড়াগুলো চরাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তৃতীয়বার বললেন, যোহনের পুত্র শিমোন, তুমি কি আমায় ভালবাস? তৃতীয়বার যীশু ‘তুমি কি আমায় ভালবাস'- এ কথা জিজ্ঞাসা করায় পিতর খুব ক্ষুণ্ণ হলেন। বললেন, প্রভু, আপনি তো সবই জানেন। আপনি জানেন যে আপনাকে আমি ভালবাসি। যীশু তাঁকে বললেন, আমার মেষগুলিকে চরাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু পিতরকে তৃতীয়বার বললেন, “যোহনের ছেলে শিমোন, তুমি কি আমায় ভালবাসো?” একথা তিনবার শোনায় পিতর দুঃখ পেলেন৷ তাই তিনি যীশুকে বললেন, “প্রভু, আপনি সবই জানেন৷ আপনি জানেন যে আমি আপনাকে ভালবাসি৷” যীশু তাঁকে বললেন, “আমার মেষদের তত্ত্বাবধান কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তৃতীয় বার তাঁকে বললেন, “যোহনের ছেলে শিমোন, তুমি কি আমাকে ভালবাস?” পিতর দুঃখিত হলেন কারণ, যীশু তাঁকে বলেছিলেন তৃতীয় বার, “তুমি কি আমাকে ভালবাস?” তিনি তাঁকে বললেন, “প্রভু, আপনি সব কিছু জানেন; আপনি জানেন যে, আমি আপনাকে ভালবাসি।” যীশু তাঁকে বললেন, “আমার মেষদের খাওয়াও।