John 21:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা বলে ঈসা নির্দেশ করলেন যে, পিতর কি রকম মৃত্যু দ্বারা আল্লাহ্‌র গৌরব করবেন। এই কথা বলবার পর তিনি তাঁকে বললেন, আমার পিছনে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথার দ্বারা যীশু ইঙ্গিত দিলেন পিতর কীভাবে মৃত্যুবরণ করে ঈশ্বরের গৌরব করবেন। এরপর তিনি তাঁকে বললেন, “আমাকে অনুসরণ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা বলিয়া যীশু নির্দ্দেশ করিলেন যে, পিতর কি প্রকার মৃত্যু দ্বারা ঈশ্বরের গৌরব করিবেন। এই কথা বলিবার পর তিনি তাঁহাকে বলিলেন, আমার পশ্চাৎ আইস।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কথা বলে যীশু ইঙ্গিত করলেন, পিতর কি প্রকার মৃত্যু দ্বারা ঈশ্বরের গৌরব করবেন৷ এসব কথা বলার পর তিনি পিতরকে বললেন, ‘আমায় অনুসরণ কর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কথা বলে যীশু নির্দেশ করলেন যে, পিতর কি ভাবে মৃত্যু দিয়ে ঈশ্বরের গৌরব করবেন। এই কথা বলবার পর তিনি পিতরকে বললেন, “আমাকে অনুসরণ কর।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা বলিয়া যীশু নির্দেশ করিলেন যে, পিতর কি প্রকার মৃত্যু দ্বারা ঈশ্বরের গৌরব করিবেন। এই কথা বলিবার পর তিনি তাঁহাকে বলিলেন, আমার পশ্চাৎ আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের মহিমা প্রকাশ করবার জন্য পিতর কিভাবে মরবেন তা বুঝাতে গিয়ে যীশু এই কথা বললেন। এই কথা বলবার পর যীশু পিতরকে বললেন, “আমার সংগে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র মহিমা প্রকাশ করবার জন্য পিতর কিভাবে মরবেন তা বুঝাতে গিয়ে ঈসা এই কথা বললেন। এই কথা বলবার পর ঈসা পিতরকে বললেন, “আমার সংগে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(ঈশ্বরের গৌরবের জন্য পিতর কি ভাবে মৃত্যু বরণ করবেন, এই কথার দ্বারা যীশু তারই আভাস দিলেন।) এরপর যীশু তাঁকে বললেন, আমার অনুসরণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(এই কথা বলে যীশু ইঙ্গিত করলেন, পিতর কি প্রকার মৃত্যু দ্বারা ঈশ্বরের গৌরব করবেন৷) এসব কথা বলার পর তিনি পিতরকে বললেন, “আমায় অনুসরণ কর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা বলে যীশু নির্দেশ করলেন যে, পিতর কিভাবে মৃত্যু দিয়ে ঈশ্বরের মহিমা করবেন। এই কথা বলবার পর তিনি পিতরকে বললেন, “আমাকে অনুসরণ কর।”