John 21:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতর মুখ ফিরিয়ে দেখলেন, সেই সাহাবী পিছনে পিছনে আসছেন, যাঁকে ঈসা মহব্বত করতেন এবং যিনি রাতের বেলা ভোজের সময়ে তাঁর বক্ষঃস্থলের দিকে হেলে পড়ে বলেছিলেন, প্রভু, কে আপনাকে দুশমনদের হাতে তুলে দাওবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর ফিরে দেখলেন, যে শিষ্যকে যীশু প্রেম করতেন, তিনি তাঁদের অনুসরণ করছেন (ইনিই সেই শিষ্য, যিনি সান্ধ্যভোজের সময় যীশুর বুকের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করেছিলেন, “প্রভু, কে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে?”)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতর মুখ ফিরাইয়া দেখিলেন, সেই শিষ্য পশ্চাৎ আসিতেছেন, যাঁহাকে যীশু প্রেম করিতেন এবং যিনি রাত্রিভোজের সময়ে তাঁহার বক্ষঃস্থলের দিকে হেলিয়া পড়িয়া বলিয়াছিলেন, প্রভু, কে আপনাকে শত্রুহস্তে সমর্পণ করিবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতর ঘুরে দেখলেন, য়াঁকে যীশু ভালোবাসতেন সেই শিষ্য তাঁদের পেছনে আসছেন৷ এই শিষ্যই ভোজের সময় যীশুর বুকের ওপর হেলান দিয়েছিলেন, আর বলেছিলেন, ‘প্রভু, কে আপনাকে শত্রুর হাতে তুলে দেবে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পিতর মুখ ফেরালেন এবং দেখলেন, যে শিষ্যকে যীশু ভালবাসতেন তিনি তাদের অনুসরণ করছেন- যিনি রাতের খাবারের সময় তাঁর পাঁজরের দিকে হেলে বসেছিলেন এবং বললেন “প্রভু, কে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতর মুখ ফিরাইয়া দেখিলেন, সেই শিষ্য পশ্চাৎ আসিতেছেন, যাঁহাকে যীশু প্রেম করিতেন এবং যিনি রাত্রিভোজের সময়ে তাঁহার বক্ষঃস্থলের দিকে হেলিয়া পড়িয়া বলিয়াছিলেন, প্রভু, কে আপনাকে শত্রুহস্তে সমর্পণ করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতর পিছন ফিরে দেখলেন, যীশু যাঁকে ভালবাসতেন সেই শিষ্য পিছনে পিছনে আসছেন। ইনি সেই শিষ্য, যিনি খাবার সময়ে যীশুর দিকে ঝুঁকে বলেছিলেন, “প্রভু, আপনাকে যে শত্রুদের হাতে ধরিয়ে দেবে, সে কে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতর পিছন ফিরে দেখলেন, ঈসা যাঁকে মহব্বত করতেন সেই সাহাবী পিছনে পিছনে আসছেন। ইনি সেই সাহাবী, যিনি খাবার সময়ে ঈসার দিকে ঝুঁকে বলেছিলেন, “হুজুর, আপনাকে যে শত্রুদের হাতে ধরিয়ে দেবে, সে কে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর পিছন ফিরে দেখলেন যীশুর সেই প্রিয় শিষ্য তাঁদের অনুসরণ করছেন। ইনিই সেই শেষভোজের দিনে যীশুর গায়ে হেলান দিয়ে বসেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, ‘কে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চলেছে প্রভু?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতর ঘুরে দেখলেন, যাঁকে যীশু ভালোবাসতেন সেই শিষ্য তাঁদের পেছনে আসছেন৷ (এই শিষ্যই ভোজের সময় যীশুর বুকের ওপর হেলান দিয়েছিলেন, আর বলেছিলেন, “প্রভু, কে আপনাকে শত্রুর হাতে তুলে দেবে?”)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পিতর মুখ ফেরালেন এবং দেখলেন, যে শিষ্যকে যীশু ভালবাসতেন তিনি তাদের অনুসরণ করছেন যিনি রাতের খাবারের দিন তাঁর পাঁজরের দিকে হেলে বসেছিলেন এবং বললেন “প্রভু, কে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে?”