John 21:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ভাইদের মধ্যে এই কথা রটে গেল যে, সেই সাহাবী মারা যাবেন না; কিন্তু ঈসা তাঁকে বলেন নি যে, তিনি মারা যাবেন না; কেবল বলেছিলেন, আমি যদি ইচ্ছা করি, এ আমার আগমন পর্যন্ত থাকে, তাতে তোমার কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কারণে শিষ্যদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে সেই শিষ্যের মৃত্যু হবে না, যদিও যীশু বলেননি যে তাঁর মৃত্যু হবে না। তিনি শুধু বলেছিলেন, “আমি যদি চাই যে আমার ফিরে আসা পর্যন্ত সে জীবিত থাকবে, তাতে তোমার কী?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব ভ্রাতৃগণের মধ্যে এই কথা রটিয়া গেল যে, সেই শিষ্য মরিবেন না; কিন্তু যীশু তাঁহাকে বলেন নাই যে, তিনি মরিবেন না; কেবল বলিয়াছিলেন, আমি যদি ইচ্ছা করি, এ আমার আগমন পর্য্যন্ত থাকে, তাহাতে তোমার কি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই ভাইয়েদের মধ্যে একথা ছড়িয়ে গেল য়ে, সেই শিষ্য মরবে না৷ কিন্তু যীশু তাকে বলেন নি য়ে তিনি মরবেন না৷ কেবল বলেছিলেন, ‘আমি যদি চাই য়ে আমি না আসা পর্যন্ত সে এখানে থাকবে, তাতে তোমার কি?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং ভাইদের মধ্যে এই কথা রটে গেল, সেই শিষ্য মরবে না। যীশু পিতরকে বলেন নি যে, অন্য শিষ্য মরবে না, কিন্তু, “আমি যদি ইচ্ছা করি যে সে আমার আসার সময় পর্য্যন্ত অপেক্ষা করে, তাতে তোমার কি?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব ভ্রাতৃগণের মধ্যে এই কথা রটিয়া গেল যে, সেই শিষ্য মরিবেন না; কিন্তু যীশু তাঁহাকে বলেন নাই যে, তিনি মরিবেন না; কেবল বলিয়াছিলেন, আমি যদি ইচ্ছা করি, এ আমার আগমন পর্যন্ত থাকে, তাহাতে তোমার কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য ভাইদের মধ্যে এই কথা ছড়িয়ে গেল যে, সেই শিষ্য মরবেন না। যীশু কিন্তু পিতরকে বলেন নি সেই শিষ্য মরবেন না। তিনি বরং বলেছিলেন, “আমি যদি চাই সে আমার ফিরে না আসা পর্যন্ত থাকে, তাতে তোমার কি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য ভাইদের মধ্যে এই কথা ছড়িয়ে গেল যে, সেই সাহাবী মরবেন না। ঈসা কিন্তু পিতরকে বলেন নি সেই সাহাবী মরবেন না। তিনি বরং বলেছিলেন, “আমি যদি চাই সে আমার ফিরে না আসা পর্যন্ত থাকে, তাতে তোমার কি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই থেকে শিষ্যমহলে রটে গেল যে সেই শিষ্যের মৃত্যু হবে না। কিন্তু যীশু তো তাঁকে বলেন নি যে তাঁর মৃত্যু হবে না। তিনি বলেছিলেন, ‘আমি যদি চাই যে আমার পুনরাগমন না হওয়া পর্যন্ত এ বেঁচে থাকুক তাতে তোমার কি এসে যায়?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ভাইদের মধ্যে একথা ছড়িয়ে গেল যে, সেই শিষ্য মরবে না৷ কিন্তু যীশু তাকে বলেন নি যে তিনি মরবেন না৷ কেবল বলেছিলেন, “আমি যদি চাই যে আমি না আসা পর্যন্ত সে এখানে থাকবে, তাতে তোমার কি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং ভাইদের মধ্যে এই কথা রটে গেল, সেই শিষ্য মরবে না। যীশু পিতরকে বলেন নি যে, অন্য শিষ্য মরবে না, কিন্তু, “আমি যদি ইচ্ছা করি যে সে আমার আসা পর্যন্ত জীবিত থাকে, তাতে তোমার কি?”