John 21:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা আরও অনেক কাজ করেছিলেন; সেসব যদি এক এক করে লেখা হত, তবে আমার মনে হয়, লিখতে লিখতে এত কিতাব হয়ে উঠতো যে, দুনিয়াতেও তা ধরতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু আরও অনেক কাজ করেছিলেন। সেগুলির প্রত্যেকটি যদি এক এক করে লেখা হত, আমার মনে হয়, এত বই লেখা হত যে, সমগ্র বিশ্বেও সেগুলির জন্য স্থান যথেষ্ট হত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু আরও অনেক কর্ম্ম করিয়াছিলেন; সে সকল যদি এক এক করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয়, লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া উঠে যে, জগতেও তাহা ধরে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু আরো অনেক কাজ করেছিলেন৷ সেগুলি যদি এক এক করে লেখা য়েত, তবে আমার ধারণা লিখতে লিখতে এত সংখ্য়ক বই হোত য়ে জগতে তা ধরতো না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেখানে যীশু আরও অনেক কাজ করেছিলেন। যদি প্রত্যেকটি এক এক করে লেখা যায়, তবে আমার মনে হয়, লিখতে লিখতে এত বই হয়ে উঠবে যে জগতেও তা ধরবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু আরও অনেক কর্ম করিয়াছিলেন; সেই সকল যদি এক এক করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয়, লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া উঠিত যে, জগতেও তাহা ধরিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু আরও অনেক কিছু করেছিলেন। যদি সেগুলো এক এক করে লেখা হত তবে এত বই হত যে, আমার মনে হয় সেগুলো এই জগতে ধরত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা আরও অনেক কিছু করেছিলেন। যদি সেগুলো এক এক করে লেখা হত তবে এত কিতাব হত যে, আমার মনে হয় সেগুলো এই দুনিয়াতে ধরত না। ॥ভব
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ ছাড়াও যীশু আরও অনেক কাজ করেছিলেন। সে সব যদি সবিস্তারে লেখা হত, তাহলে আমার মনে হয়, এত বই লেখা হত যে সারা পৃথিবীতে তার স্থান সঙ্কুলান হত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু আরো অনেক কাজ করেছিলেন৷ সেগুলি যদি এক এক করে লেখা যেত, তবে আমার ধারণা লিখতে লিখতে এত সংখ্যক বই হত যে জগতে তা ধরতো না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে যীশু আরও অনেক কাজ করেছিলেন। যদি প্রত্যেকটি এক এক করে লেখা যায়, তবে আমার মনে হয়, লিখতে লিখতে এত বই হয়ে উঠবে যে জগতেও তা ধরবে না।