John 21:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে প্রভাত হয়ে আসছে, এমন সময় ঈসা তীরে দাঁড়ালেন, তবুও সাহাবীরা চিনতে পারলেন না যে, তিনি ঈসা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোরবেলা যীশু তীরে দাঁড়িয়েছিলেন। কিন্তু শিষ্যেরা বুঝতে পারলেন না যে, তিনিই যীশু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রভাত হইয়া আসিতেছে, এমন সময় যীশু তীরে দাঁড়াইলেন, তথাপি শিষ্যেরা চিনিতে পারিলেন না যে, তিনি যীশু।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইভাবে যখন ভোর হয়ে আসছে, এমন সময় যীশু তীরে এসে দাঁড়ালেন; কিন্তু শিষ্যরা তাঁকে চিনতে পারলেন না য়ে তিনি যীশু৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সকাল হয়ে আসার সময়, যীশু তীরে দাঁড়িয়েছিলেন, কিন্তু শিষ্যরা তাঁকে চিনতে পারল না যে তিনিই যীশু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রভাত হইয়া আসিতেছে, এমন সময় যীশু তীরে দাঁড়াইলেন, তথাপি শিষ্যেরা চিনিতে পারিলেন না যে, তিনি যীশু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকাল হয়ে আসছে এমন সময় যীশু সাগরের পারে এসে দাঁড়ালেন। শিষ্যেরা কিন্তু চিনতে পারলেন না যে, তিনি যীশু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকাল হয়ে আসছে এমন সময় ঈসা সাগরের পারে এসে দাঁড়ালেন। সাহাবীরা কিন্তু চিনতে পারলেন না যে, তিনি ঈসা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকাল হয়ে গেল। হ্রদের তীরে যীশু দাঁড়িয়েছিলেন কিন্তু শিষ্যেরা যীশু বলে তঁকে চিনতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে যখন ভোর হয়ে আসছে, এমন সময় যীশু তীরে এসে দাঁড়ালেন; কিন্তু শিষ্যরা তাঁকে চিনতে পারলেন না যে তিনি যীশু৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সকাল হয়ে আসার দিন, যীশু তীরে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু শিষ্যরা তাঁকে চিনতে পারল না যে তিনিই যীশু।