John 21:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ঈসা যাঁকে মহব্বত করতেন, সেই সাহাবী পিতরকে বললেন, উনি প্রভু। তাতে ‘উনি প্রভু’ এই কথা শুনে শিমোন পিতর দেহে কাপড় জড়ালেন, কেননা তিনি উলঙ্গ ছিলেন এবং সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যীশুর সেই শিষ্য, যাঁকে তিনি প্রেম করতেন, তিনি পিতরকে বললেন, “উনি প্রভু!” যেই না শিমোন পিতর শুনলেন যে “উনি প্রভু,” তিনি তাঁর উপরের পোশাক শরীরে জড়িয়ে নিয়ে জলে ঝাঁপ দিলেন (কারণ তিনি তা খুলে রেখেছিলেন)।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, যীশু যাঁহাকে প্রেম করিতেন, সেই শিষ্য পিতরকে বলিলেন, উনি প্রভু। তাহাতে ‘উনি প্রভু’ এই কথা শুনিয়া শিমোন পিতর দেহে কাপড় জড়াইলেন, কেননা তিনি উলঙ্গ ছিলেন, এবং সমুদ্রে ঝাঁপ দিয়া পড়িলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন য়ে শিষ্যকে যীশু বেশী ভালবাসতেন, তিনি পিতরকে বললেন, ‘উনি প্রভু!’ তাই শিমোন যখন শুনলেন য়ে উনি প্রভু, তখন তিনি গায়ের উপর একটা কাপড় জড়িয়ে নিলেন কারণ তিনি তখন কাজের সুবিধার জন্য খালি গায়ে ছিলেন ওহ্রদের জলে ঝাঁপিয়ে পড়লেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর, যীশু যাকে প্রেম করতেন সেই শিষ্য পিতরকে বলল, “ইনিই প্রভু।” যখন শিমোন পিতর শুনেছিল যে ইনিই প্রভু, তখন তিনি তার কাপড় পরলেন, (কারণ তাঁর গায়ে খুব সামান্য কাপড় ছিল) এবং সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়লেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যীশু যাঁহাকে প্রেম করিতেন, সেই শিষ্য পিতরকে বলিলেন, উনি প্রভু। তাহাতে ‘উনি প্রভু’ এই কথা শুনিয়া শিমোন পিতর দেহে কাপড় জড়াইলেন, কেননা তিনি উলঙ্গ ছিলেন, এবং সমুদ্রে ঝাঁপ দিয়া পড়িলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু যে শিষ্যকে ভালবাসতেন সেই শিষ্য পিতরকে বললেন, “উনি প্রভু।” সেই সময় শিমোন-পিতরের গায়ে কোন কাপড় ছিল না। তাই যখন তিনি শুনলেন, “উনি প্রভু,” তখন গায়ে কাপড় জড়িয়ে সাগরে ঝাঁপ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা যে সাহাবীকে মহব্বত করতেন সেই সাহাবী পিতরকে বললেন, “উনি হুজুর।” সেই সময় শিমোন্তপিতরের গায়ে কোন কাপড় ছিল না। তাই যখন তিনি শুনলেন, “উনি হুজুর,” তখন গায়ে কাপড় জড়িয়ে সাগরে ঝাঁপ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতরকে যীশুর প্রিয় শিষ্য বললেন, উনি নিশ্চয়ই প্রভু! ‘উনি প্রভু'-এই কথা শুনে পিতর জামা গায়ে দিয়েই জলে ঝাঁপিয়ে পড়লেন। (কাজের জন্য তিনি জামাকাপড় খুলে রেখেছিলেন।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যে শিষ্যকে যীশু বেশী ভালবাসতেন, তিনি পিতরকে বললেন, “উনি প্রভু!” তাই শিমোন যখন শুনলেন যে উনি প্রভু, তখন তিনি গায়ের ওপর একটা কাপড় জড়িয়ে নিলেন কারণ তিনি তখন কাজের সুবিধার জন্য খালি গায়ে ছিলেন ও হ্রদের জলে ঝাঁপিয়ে পড়লেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর, যীশু যাকে প্রেম করতেন সেই শিষ্য পিতরকে বলল, “ইনিই প্রভু।” যখন শিমোন পিতর শুনেছিল যে ইনিই প্রভু, তখন তিনি তার কাপড় পরলেন, (কারণ তাঁর গায়ে খুব সামান্য কাপড় ছিল) এবং সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়লেন।