John 21:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অন্য সাহাবীরা মাছে পূর্ণ জাল টানতে টানতে ছোট নৌকাতে করে আসলেন; কেননা তাঁরা স্থল থেকে দূরে ছিলেন না, অনুমান দুই শত হাত দূরে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য শিষ্যেরা মাছ ভর্তি সেই জাল টানতে টানতে নৌকায় করে এলেন, কারণ তাঁরা তীর থেকে খুব একটি দূরে ছিলেন না, নব্বই মিটার মাত্র দূরে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অন্য শিষ্যেরা মাছে পূর্ণ জাল টানিতে টানিতে ছোট নৌকাতে করিয়া আসিলেন; কেননা তাঁহারা স্থল হইতে দূরে ছিলেন না, অনুমান দুই শত হস্ত অন্তর ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু অন্যান্য শিষ্যরা নৌকাতে করে তীরে এলেন৷ তাঁরা মাছ ভর্তি জালটা টেনে আনছিলেন৷ তাঁরা তীর থেকে বেশী দূরে ছিলেন না, প্রায় তিনশো ফুট দূরে ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অন্য শিষ্যরা নৌকাতে আসল (তারা তীর থেকে বেশী দুরে ছিল না, মাত্র দুশো কিউবিট), এবং তারা মাছ ভর্তি জাল টেনে এনে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অন্য শিষ্যেরা মাছে পূর্ণ জাল টানিতে টানিতে ছোট নৌকাতে করিয়া আসিলেন; কেননা তাঁহারা স্থল হইতে দূরে ছিলেন না, অনুমান দুই শত হস্ত অন্তর ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা পার থেকে বেশী দূরে ছিলেন না, কমবেশ দু’শো হাত দূরে ছিলেন। এইজন্য অন্য শিষ্যেরা মাছে ভরা জালটা টানতে টানতে নৌকায় করে পারে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা পার থেকে বেশী দূরে ছিলেন না, কমবেশ দু’শো হাত দূরে ছিলেন। এইজন্য অন্য সাহাবীরা মাছে ভরা জালটা টানতে টানতে নৌকায় করে পারে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্য শিষ্যেএরা সকলে মাছ ভর্তি জাল টানতে টানতে নৌকায় করে তীরে এলেন। তীর থেকে অল্প দূরে প্রায় একশো গজ তফাতে ছিলেন তাঁরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অন্যান্য শিষ্যরা নৌকাতে করে তীরে এলেন৷ তাঁরা মাছ ভর্ত্তি জালটা টেনে আনছিলেন৷ তাঁরা তীর থেকে বেশী দূরে ছিলেন না, প্রায় তিনশো ফুট দূরে ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্য শিষ্যরা নৌকাতে আসল, তারা ডাঙা থেকে বেশি দূরে ছিল না, মাত্র দুশো কিউবিট এবং তারা মাছ ভর্তি জাল টেনে এনেছিল।