John 21:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পারে উঠে তাঁরা দেখতে পেলেন, কয়লার আগুন রয়েছে ও তাঁর উপরে মাছ আর রুটি রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তীরে নেমে তাঁরা দেখলেন, কয়লার আগুন জ্বলছে এবং তাঁর উপরে মাছ ও কিছু রুটি রাখা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্থলে উঠিয়া তাঁহারা দেখেন, কয়লার আগুন রহিয়াছে, ও তাহার উপরে মাছ আর রুটী রহিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ডাঙ্গায় উঠে তাঁরা দেখলেন সেখানে কাঠ কয়লার আগুন জ্বলছে, তার ওপর কিছু মাছ আর রুটিও আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন তারা তীরে উঠেছিল তারা কাঠ কয়লার আগুন দেখেছিল যার ওপরে মাছ আর রুটী ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্থলে উঠিয়া তাঁহারা দেখেন, কয়লার আগুন রহিয়াছে, ও তাঁহার উপরে মাছ আর রুটি রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পারে নেমে এসে তাঁরা কাঠকয়লার আগুন এবং আগুনের উপরে মাছ দেখতে পেলেন; সেখানে রুটিও ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পারে নেমে এসে তাঁরা কাঠকয়লার আগুন এবং আগুনের উপরে মাছ দেখতে পেলেন; সেখানে রুটিও ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তীরে এসে তাঁরা দেখলেন, সেখানে কাঠকয়লার আগুন জ্বালান রয়েছে আর উপরে রাখা আছে কয়েকটি মাছ আর পাশে রাখা আছে রুটি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ডাঙ্গায় উঠে তাঁরা দেখলেন সেখানে কাঠ কয়লার আগুন জ্বলছে, তার ওপর কিছু মাছ আর রুটিও আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তারা ডাঙায় উঠেছিল তারা কাঠ কয়লার আগুন দেখেছিল যার ওপরে মাছ আর রুটি ছিল।