John 3:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা যেমন মরুভূমিতে সেই সাপকে উঁচুতে উঠিয়েছিলেন, তেমনি ইবনুল-ইনসানকেও উঁচুতে তোলা হতে হবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরুপ্রান্তরে মোশি যেমন সেই সাপকে উঁচুতে স্থাপন করেছিলেন, মনুষ্যপুত্রকেও তেমনই উন্নত হতে হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেইরূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘মরুভূমির মধ্যে মোশি য়েমন সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মানবপুত্রকে অবশ্যই উঁচুতে ওঠানো হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর মোশি যেমন মরু অঞ্চলে সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, ঠিক তেমনি মনুষ্যপুত্রকেও উঁচুতে অবশ্যই তুলতে হবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেইরূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি যেমন মরু-এলাকায় সেই সাপকে উঁচুতে তুলেছিলেন তেমনি মনুষ্যপুত্রকেও উঁচুতে তুলতে হবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা নবী যেমন মরুভূমিতে সেই সাপকে উঁচুতে তুলেছিলেন তেমনি ইব্ন্তেআদমকেও উঁচুতে তুলতে হবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরুপ্রান্তরে মোশি যেমন সাপকে উচ্চে স্থাপন করেছিলেন, মানবপুত্রকেও সেইভাবে উচ্চে প্রতিষ্ঠিত করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মরুভূমির মধ্যে মোশি যেমন সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মানবপুত্রকে অবশ্যই উঁচুতে ওঠানো হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশি যেমন মরূপ্রান্তে সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, ঠিক তেমনি মানবপুত্রকেও উঁচুতে অবশ্যই তুলতে হবে,